চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে বাঁধনকে হেনস্তা, প্রতিবাদে সরব দেশের তারকারা

পরীমণি, সাফা কবির, মম ও মৌসুমী হামিদরা প্রতিবাদ জানিয়েছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় এমনটা জানান তিনি।

বাঁধনের অভিযোগের পর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে পরীমণি, সাফা কবির, মম ও মৌসুমী হামিদসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে বাঁধনের পাশে দাঁড়িয়েছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

সাফা কবির এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত। আজমেরী হক বাঁধন আপু ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’

সাফা মনে করেন, দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির টানাপোড়েনের মধ্যে টেনে আনা হচ্ছে। তিনি লেখেন, ‘শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাঁকে বারবার মূল্য দিতে হবে?’

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে সাফা বলেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান।’

সবশেষে তিনি বলেন, ‘একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’

বাঁধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল করি নাই, কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলে গেছি।’

৩২ নম্বরে হামলার সময় বাঁধনের নীরবতার প্রসঙ্গ টেনে বর্তমানে ভেনিসের ঘটনায় হামলাকে সমর্থনকারীদেরও সমালোচনা করেন মৌসুমী।

তিনি লেখেন, ‘৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হইছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন, তাদের আছে। তাহলে আপনারা কিসের নেতা হইবেন, সেইটা বুঝা যাইতেছে। আপনারা দেশের জন্য কী করবেন, সেইটাও বুঝা যাইতেছে। মানুষের নেতা হওয়ার জন্য আপনাদের লড়াই না।’

জাতীয় নেতাদের প্রসঙ্গ টেনে মৌসুমী হামিদ আরও লেখেন, ‘নেতা ছিলেন বঙ্গবন্ধু, যেমন নেতা ছিলেন জিয়াউর রহমান বা মওলানা ভাসানী। আপনারা মাইনষের কাপড়ই ছিঁড়া শিখতে পারবেন খালি।’

সবশেষে শিল্পীদের দলীয় পরিচয় দিয়ে বিচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধু মাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি।’

এ ঘটনায় অভিনেত্রী মমও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বাঁধনের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’

Tags: পরীমণিমমমৌসুমি হামিদলিড বিনোদনসাফা কবির
Previous Post

ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়: আদনান সামি

Next Post

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

'বাঁধন সাহস হারানোর জন্য জন্মায়নি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT