চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঁধন সাহস হারানোর জন্য জন্মায়নি’

হামলা ও হেনস্তাকারীদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগের পর স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় জড়িত অনেককে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন বাঁধন।

তিনি বলেছেন, গতকাল থেকে প্রচুর মানুষ ফোন করছেন। অনেকেই আমার খোঁজখবর নিচ্ছেন, জানতে চাইছেন কোথায় আছি, কেমন আছি। আমি ঠিক আছি কি না, সেটা জানতে চাইছেন। সবাইকে বলতে চাই, আমি ঠিক আছি।

বাঁধন বললেন, আমি কখনো মাথা নত করি না, কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। বাঁধন সাহস হারানোর জন্য জন্মায়নি। আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে।

ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে বলেও জানান এ অভিনেত্রী। তিনি বলেন, গতকাল রাতে তারা আমাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসেডর ফোন করেছেন। উনাদের লোক আসছেন।

মামলার বিষয়ে বাঁধন বলেছেন, আমি থানায় যাচ্ছি কেস (মামলা) ফাইল করতে। যেহেতু আমার কাছে সমস্ত এভিডেন্স আছে এবং আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই (চিহ্নিত) করেছি।’

এ সময় তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও তার পরিবারের সঙ্গে অবস্থানকালে বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়েন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও একদল ব্যক্তিকে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হেনস্তা করতে দেখা গেছে।

বাঁধন লাইভে বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। দেশের মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জুলাই আন্দোলনে আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এটা ছিল সঠিক সিদ্ধান্ত। আমি একজন গর্বিত জুলাইযোদ্ধা।

ঘটনার পর বাঁধন নিরাপদে আছেন এবং স্থানীয় আইনে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন। বাংলাদেশ কনস্যুলেটও তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানানো হয়েছে।

ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন আজমেরী হক বাঁধন। সেখানে যাওয়ার পর তার সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

Tags: ইতালিজুলাইযোদ্ধাবাঁধনভেনিসলিড বিনোদন
Previous Post

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post

‘শুধু ভেনিস ইস্যু না, কিছুই ঠিক হচ্ছে না’: কেন বললেন মম?

Next Post

‘শুধু ভেনিস ইস্যু না, কিছুই ঠিক হচ্ছে না’: কেন বললেন মম?

জুতা থাকবে, কিন্তু জুতা না দেখিয়ে ফ্যাশনে চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT