চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতির গৌরব সাবিনা ইয়াসমিন, পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা প্রদান ও তাঁর একক সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দীন ওমরকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে নির্মিত ডকুমেন্টারি “শুধু গান গেয়ে পরিচয়”। ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো না’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত, ব্যাকড্রপে সাবিনা ইয়াসমিনের ছবি ও স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ
সংগীতানুষ্ঠান শুরু আগে সাবিনাকে নিয়ে অনুষ্ঠান শুধু গান গেয়ে পরিচয়

স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের পক্ষে সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গণের গুণীজন।

শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশন করেন নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌস আরা, আগুনসহ আরও অনেকে।

বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী বলেন,“যদি কেউ শোষণ করতে চায়, প্রথমে বলা হয় তোমার ইতিহাস নেই, দ্বিতীয়ত বলা হয় তোমার সংস্কৃতি নেই। নতুন বাংলাদেশে আমরা এই জায়গাগুলোতেই গুরুত্ব দিতে চাই। আজকের এই সম্মাননা সেই উদাহরণ।”

সংস্কৃতির গৌরব অনুষ্ঠানে অতিথি ও শিল্পীদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ
কিংবদন্তী সাবিনাকে নিয়ে স্মৃতিচারণ করছেন শিল্পীরা

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “সাবিনা ইয়াসমিন আমাদের সত্যিকারের কিংবদন্তী। তাঁকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ষাটের দশক থেকেই তাঁর গান প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে।”

রাত ৮টা থেকে শুরু হয় একক সঙ্গীতানুষ্ঠান, যেখানে নবীন শিল্পীদের কম্পোজিশনে ও নিজস্ব পরিবেশনায় সাবিনা ইয়াসমিন গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গান— সুন্দর সুবর্ণ, তারুণ্য লাবণ্য, আমি রজনীগন্ধা ফুলের মতো, তুমি ফুলকে বল ঝরে যেতে, শত জনমের স্বপ্ন তুমি, অশ্রু দিয়ে লেখা এ গান, এই মন তোমাকে দিলাম, আমি আছি থাকবো, শুধু গান গেয়ে পরিচয় প্রভৃতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন।

সাবিনা ইয়াসমিন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শিল্পকলায় গাইছেন সাবিনা ইয়াসমিন

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী সাবিনা ইয়াসমিন ছয় বছর বয়সে অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশন এ প্রথম স্থান অর্জন করেন। এ পর্যন্ত তিনি প্রায় ১৬ হাজার গান রেকর্ড করেছেন, যার অধিকাংশই চলচ্চিত্রের গান। আধুনিক, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজলসহ নানা ঘরানায় তাঁর কণ্ঠ সমান দক্ষ।

তিনি একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পদক (১৯৯৬) অর্জন করেছেন এবং ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে দেশের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন। সম্প্রতি শাইখ সিরাজ নির্মাণ করেছেন তাঁর জীবনীভিত্তিক ডকুফিল্ম “জুঁই ফুল”, যা এবারের জন্মদিনে প্রচারিত হয় চ্যানেল আই-এ।

Tags: বাংলাদেশ শিল্পকলা একাডেমিমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সাবিনা ইয়াসমিন
Previous Post

‘পুষ্পা’র তৃতীয় কিস্তি আসছে, জানালেন পরিচালক

Next Post

ভাল্লুকের আক্রমণে আহত গায়িকা কেমন আছেন?

Next Post
আহত গায়িকা চ্যানেল আই অনলাইন সংবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাল্লুকের আক্রমণে আহত গায়িকা কেমন আছেন?

কুমিল্লা নগরীতে নিহতের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা নগরীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT