চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাল্লুকের আক্রমণে আহত গায়িকা কেমন আছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
আহত গায়িকা চ্যানেল আই অনলাইন সংবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরাতুলআইন বালুচ। গত ৪ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরাতুলআইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে।

ভালুকের হামলার শিকার হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে শনিবার তার টিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বালুচ সম্প্রতি বালতিস্তানের দূরবর্তী গ্রামগুলোতে বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছিলেন কমপ্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেস (CDRS)-এর সঙ্গে।

৪ সেপ্টেম্বর রাতের দিকে তাকে ঘুমন্ত অবস্থায় তাঁবুর ভেতর একটি বাদামী ভালুক আক্রমণ করে। তবে সিডিআরএস টিম দ্রুত ভালুকটিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কুরাতুলআইনকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। কোনো হাড় ভাঙেনি, তিনি ধীরে ধীরে আঘাত থেকে সেরে উঠছেন। এখন তার বিশ্রাম ও ব্যক্তিগত সময়ের প্রয়োজন।

সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, “ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।”

বিরল ব্রাউন ভাল্লুক দিওসাই অঞ্চলের স্থানীয় প্রজাতি, খাদ্যের সন্ধানে প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে বলে জানা গিয়েছে। -টেলিগ্রাফ ইন্ডিয়া

Previous Post

সংস্কৃতির গৌরব সাবিনা ইয়াসমিন, পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

Next Post

কুমিল্লা নগরীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

Next Post
কুমিল্লা নগরীতে নিহতের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা নগরীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

দুর্ঘটনায় মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সমবেদনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রে প্রাণ গেল মুশফিকের ভাতিজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT