বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বলেছেন, রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল কোন ভাবেই অস্থিতিশীল না হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত এ’কথা বলেন। বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়।








