চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই’, কেন একথা বললেন বাঁধন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 04, মে 2025
in বিনোদন
A A
বাইরে অন্ধকারে বসে থাকা এক নারীর গভীর দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয়ের পাশাপাশি সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই বিপ্লবের সময় সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামা এই অভিনেত্রী এরপর কিছুটা নীরব হয়ে যান।

সেই সময় থেকে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি, অভিনয় থেকেও কিছুটা দূরে ছিলেন বাঁধন। তবে দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি আবারও সরব হয়েছেন বাঁধন। ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন।

শনিবার (৩ মে) নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিবৃতি পোস্ট করেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বাঁধন বলেন, আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্তসাপেক্ষে হবে স্বাধীনতা।

অভিনেত্রী আরও বলেন, আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে, পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার— যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।

বাঁধনের এই পোস্টের ব্যাপারে দেশের একটি  সংবাদমাধ্যমকে জানান, এটা শুধু আজকের নয়, তার সব সময়ের উপলব্ধি। এমন সমাজেই বসবাস করে বড় হয়েছেন তিনি। এ ধরনের পরিবারেই তার বেড়ে ওঠা। নিজের পরিবারকেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার একটা অংশ বলে উল্লেখ করেন বাঁধন। এমনকী তার বাবার বিষয়েও অভিনেত্রীর মতামত একই।

নারীদের প্রতি সহিংসতা ও নারী অধিকার নিয়ে বৈষম্য প্রসঙ্গে রাষ্ট্রকেই দায়ী করলেন বাঁধন। তিনি বলেন, এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়টা সবচেয়ে বেশি। রাষ্ট্রের উচিত, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখানো। এরপর মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটা সম্পূরক।

নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে, সেগুলোর বেশির ভাগের সঙ্গে একমত রয়েছেন বলেও জানান বাঁধন।

সোশ্যাল মিডিয়ায় নারী বিদ্বেষ বাড়ছে জানিয়ে বাঁধন বলেন, আমরা কোন সমাজব্যবস্থায় বাস করি, সেটার একটা প্রতিপলন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। মানুষ কী চিন্তা করছে, প্রকাশ্যে বলতে না পেরে অনেকে ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখছে। মানুষের প্রতি বিদ্বেষ, বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষ সেটি প্রকাশ করছে।

অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়াতে তাকেও অনেকে বাজে ও কুৎসিত মন্তব্য করেন। তবে তিনি সমাজের বাস্তব চিত্র হিসেবে এসব প্রমাণ হিসেবেই রেখে দিতে চান।

Tags: আজমেরি হক বাঁধনপুরুষতান্ত্রিকলিড বিনোদন
Previous Post

মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি: রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ

Next Post

রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

Next Post
রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের ছবি, স্বাস্থ্যকর্মীরা রোগীদের পরীক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

পাকিস্তান ও ভারতের পতাকা দেখাচ্ছে সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত আক্রমণ করলে পারমাণবিকসহ পূর্ণ শক্তি প্রয়োগ করবে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT