চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার দুই সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 পূর্বাহ্ন 01, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার দুই সেনা আদালতে দাঁড়িয়ে শুনানি শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যুদ্ধাপরাধের’ দায়ে দুই রুশ সেনাসদস্যকে সাড়ে ১১ বছর কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের কোতেলেভস্কার একটি আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, খারকিভ থেকে গ্রেফতার হওয়া দুই সেনা সদস্যের নাম – আলেক্সান্দার বোবিকিন ও আলেক্সান্দার ইভানভ। বোবিকিন রাশিয়ার আর্টিলারি বাহিনীর সাঁজোয়া যান চালক এবং ইভানভ একজন গোলন্দাজ।
এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ, টানা গোলাবর্ষণের মাধ্যমে দেরহাচি শহরের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন তারা।

তাদের সাজার রায় ঘোষণার সময় আদালতের বিচারক ইভেন বলিবক বলেন, ‘আসামিদের অপরাধ ইতোমধ্যে প্রমাণিত হওয়া এই দণ্ড দেওয়া হলো।’

আদালতে তোলার পর অভিযোগ স্বীকার করে দু’জনই বলেছেন, তার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন মাত্র।

তাদের আইনজীবীরাও এই যুক্তিই দেখিয়েছিলেন। তারা বলেছিলেন, যেহেতু আসামিরা সচেতনভাবে নয়, বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালনে গোলাবর্ষণ করেছেন, তাই তাদের আজীবন কারাবাসের সাজা দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।

ইউক্রেনের রাষ্ট্রপক্ষের দাবি ছিল, এই দুই সেনা সদস্যকে আজীবন কারাবাসে নিক্ষেপ করা হোক।

সপ্তাহ দুয়েক আগে ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভ সীমান্ত পেরিয়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে যাওয়ার পথে গ্রেফতার হন  বোবিকিন ও ইভানভ।

Tags: ইউক্রেনযুদ্ধাপরাধরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

কনসার্ট চলাকালীন হঠাৎ ‘অস্বস্তিবোধ’ করছিলেন কেকে

Next Post

জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

Next Post
নাদাল জিতেছেন, উল্লাসে ভাসছেন, টেনিস ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

দুধের গ্লাস ও বোতল, পরিবেশবান্ধব পাতা ও ফুলের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT