চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্ট চলাকালীন হঠাৎ ‘অস্বস্তিবোধ’ করছিলেন কেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 পূর্বাহ্ন 01, জুন 2022
in বিনোদন
A A
কনসার্টে কেকে হাসছেন ও দর্শকদের সাথে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন বলিউডের জনপ্রিয় শিল্পীদের অন্যতম কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। মঙ্গলবার সুরের মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন এই শিল্পী।

কলকাতায় দুটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দল সহ মুম্বাই থেকে আসেন তিনি। সে কথা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়ে ছিলেন! মঙ্গলবার রাতের সেই অনুষ্ঠানই যেন কাল হল! মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের তারকা এই গায়ক।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নজরুল মঞ্চে প্রবেশ করেন কেকে। এদিন তার গান শুনতে রীতিমত জনজোয়ার তৈরী হয়। উৎফুল্ল মেজাজে পারফর্মও শুরু করেন কেকে।

তবে কিছুক্ষণ গাওয়ার পর নাকি অস্বস্তিবোধ করছিলেন শিল্পী। উপস্থিত দর্শকের বরাতে এমনটাই জানাচ্ছে কলকাতার সংবাদ মাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হচ্ছে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অস্বস্তিবোধ করছিলেন কেকে। স্পটলাইট বন্ধ করতে বলছিলেন, ঘেমে যাচ্ছিলেন। তবে থামেনি তার সুর। টানা দুই ঘণ্টায় দর্শক মাতিয়ে প্রায় পৌনে ৯টার দিতে শো শেষ করে বেরিয়ে যান তিনি।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানা যায়, কনসার্ট থেকে বেরিয়ে কেকে সোজা পৌঁছান গ্র্যান্ড হোটেলে। সেখানে মারাত্মক অসুস্থবোধ করেন, এরপর তাকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে গায়ককে মৃত বলে ঘোষণা করেন ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা।

নতুন শতাব্দীতে বলিউডকে অসংখ্য মন মাতানো গান উপহার দিয়েছেন কেকে। কিশোর কুমারের অন্ধ ভক্ত ছিলেন তিনি। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, মালায়ালাম, গুজরাটি-সহ একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। ভারতীয় পপ ও রক মিউজিকে আলাদা করে নিজের পরিচয় তৈরি করেছিলেন কেকে।

‘আঁখো মে তেরি’, ‘যারা সা’, ‘খুদা জানে’, ‘তুহি মেরি শব হ্যায়’,’দিল ইবাদত’, ‘ক্যায়া মুছে প্যায়ার হ্যায়’-সহ অজস্র হিট গান দর্শকদের উপহার দিয়েছেন কেকে। ‘বাঁচনা ইয়ে হাসিনো’ ছবির ‘খুদা জানে’ গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান কেকে।

Tags: কনসার্টকলকাতাকেকেগাননজরুল মঞ্চবলিউডসিনেমাস্টার
Previous Post

জনপ্রিয় ভারতীয় শিল্পী কেকে আর নেই

Next Post

রাশিয়ার দুই সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন

Next Post
রাশিয়ার দুই সেনা আদালতে দাঁড়িয়ে শুনানি শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দুই সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন

নাদাল জিতেছেন, উল্লাসে ভাসছেন, টেনিস ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT