চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 14, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শস্য সংগ্রহের জন্য ট্রাকের মধ্যে ধান ঢালছে শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া । এ প্রস্তাবের সমালোচনা করেছে কিয়েভ।

স্থানীয়সময় সোমবার (১৩ মার্চ) জেনেভায় জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো।

দেশটি বলেছে, বিশ্বজুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না। তবে তারা এ চুক্তির মেয়াদ কেবলমাত্র ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।

এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) এর মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।

এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।

উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।

গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।

জাতিসংঘ বলেছে, এই চুক্তির অখন্ডতা রক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিতে সংস্থাটি সবকিছু করবে বলে মহাসচিব এন্তোনিও গুতেরেস নিশ্চিত করেছেন।

Tags: ইউক্রেনরাশিয়া
Previous Post

সুনামগঞ্জ ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Next Post

জাতীয় শিশু দিবস উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

Next Post
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জেদ্দা কনস্যুলেটে জাতীয় শিশু দিবস উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শিশু দিবস উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

একজন নারীর হাতে লাল রঙের ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক রিবন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে যে ৫ খাবার খাবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT