চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে যে ৫ খাবার খাবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 14, মার্চ 2023
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
একজন নারীর হাতে লাল রঙের ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক রিবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে মারাত্মক রোগ গুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। বর্তমান সময়ে সারা বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দাবি করছে, প্রতি দিন প্রায় ১৩০০ জন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

তবে ক্যান্সারের মধ্যে মেয়েদের স্তন ক্যানসার এবং ছেলেদের মধ্যে ফুসফুসের ক্যানসারের প্রবণতা বেশি। স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর বিশেষজ্ঞদের মতে, এই হারে ক্যানসার ছড়াতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি ঘরে এক জন করে ক্যানসার আক্রান্ত থাকবেন। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত বাইরের খাবার, তেল-মশলাদার খাবার, অতিরিক্ত চিনি এবং ময়দা খেলেও ক্যানসার হওয়ার আশঙ্কা থেকে যায়। শরীরের যে কোনও কোষ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া ক্যানসারের অন্যতম কারণ। শরীরের ওজন ঠিক রাখতে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন ৫টি খাবার।

ব্রকোলি
এই সব্জিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল সালফোরাফেন। যা ক্যানসারের কোষের সঙ্গে লড়তে সাহায্য করে। স্তন ক্যানসার, কোলন ক্যানসারের ঝুঁকিও কমায় ব্রকোলি।

বেরি
ক্যানসার দূর করতেও বেরি দারুণ উপকারী। বেরিতে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো নানা উপকারী উপাদান আছে যা ক্যানসারের সঙ্গে লড়তে সাহায্য করে।

আপেল
আপেল হল পলিফেনলসের সমৃদ্ধ উৎস। এই অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরে ক্যানসার সৃষ্টিকারী কোষগুলি মেরে ফেলতে সাহায্য করে। ফলে ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়াই করার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে।

আখরোট
আখরোট খেলে ক্যানসারের ঝুঁকি কমানো যায়। আখরোটে রয়েছে সেলেনিয়াম নামক উপাদান, যা প্রস্টেট ক্যানসারের আশঙ্কা কমায়।

গাজর
গাজরে রয়েছে এমন অনেক উপকারী উপাদান, যা ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমায়। স্তন ক্যানসার, মুখের ক্যানসার, মূত্রাশয়ের ক্যানসার এই তিন রোগের আশঙ্কা দূর করতে সাহায্য করে গাজর।

 

Tags: প্রতিরোধস্তন ক্যান্সার
Previous Post

জাতীয় শিশু দিবস উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

Next Post

চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধির পিতার ইন্তেকাল

Next Post
A man in a suit standing outdoors with a river and greenery in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধির পিতার ইন্তেকাল

ক্ষুব্ধ ওমর সানীর প্রশ্ন, 'আমাদের দেশে শিল্পীর এতই অভাব?'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT