চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার সন্ধ্যায় দেশের ৬৪ জেলায় ‘রূপসা নদীর বাঁকে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
নারীরা রূপসা নদীর বাঁকে পতাকা ও অস্ত্র হাতে চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। তারই ধারাবাহিকতায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের ছবি ‘রূপসা নদীর বাঁকে’।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব শিল্পকলা একাডেমিতে দর্শকরা ছবিটি দেখতে পারবেন।

একজন ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে এ সিনেমার গল্প। ১৯৭১ সালে ওই নেতাকে হত্যা করে রাজাকাররা। বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, অসাম্প্রদায়িক সমাজ গঠন ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বামপন্থী রাজনীতিকেরা। সার্বিকভাবে সমাজের প্রগতির লক্ষ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলেও বামপন্থীদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। তাদের জেল-জুলুম–নির্যাতনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবিতে।

প্রায় সোয়া দুই ঘণ্টার এ ছবিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ উল্লেখযোগ্য নানা ঘটনা একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে তুলে ধরা হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণে ছিলেন মাহফুজুর রহমান।

‌‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য।

Tags: তানভীর মোকাম্মেলরূপসা নদীর বাঁকেলিড বিনোদনশিল্পকলাসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৮

Next Post

পাকিস্তানে নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি, বাজারে হাহাকার

Next Post
বাংলাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ক্রেতাদের হাহাকার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি, বাজারে হাহাকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে নিরাপত্তা কর্মী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT