চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি, বাজারে হাহাকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ক্রেতাদের হাহাকার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি প্রথমবারের মতো বিগত পাঁচ মাসের মধ্যে ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। কোনো কোনো পণ্যের দাম এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন- পেঁয়াজ, মুরগির মাংস, ডিম, চাল, সিগারেট এবং জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়াতে বাজারে অস্থিরতা দেখা গেছে।

পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিবিএস) রিপোর্টে দেখা গেছে, পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। যা আগের সপ্তাহের চাইতে ৩৮.৪২ শতাংশ এবং রেকর্ড পরিমান বেশি।

পরিসংখানে দেখা যায়, ৫১টি পণ্যের মধ্যে ৩৩টি পণ্যের দাম বেড়েছে, ৬টি পণ্যের দাম কমেছে এবং ১২টি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

গত সপ্তাহে, যে পণ্যগুলির দাম এক বছর আগের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে সেগুলি হল পেঁয়াজ ৩৭২ শতাংশ, সিগারেট ১৬৪.৭ শতাংশ, গ্যাস ১০৮.৩৮ শতাংশ, মুরগি ৮৫.৭ শতাংশ, ডিজেল ৮১.৩৬ শতাংশ, ডিম ৭৫.৮১ শতাংশ, ইরি ৬/৯ চাল ৭৫.৪১ শতাংশ, ভাঙা বাসমতি চাল ৭৪.১৬ শতাংশ, কলা ৭২.২২ শতাংশ, মুগ ডাল ৭০.৩৯ শতাংশ এবং পেট্রোল ৬৯.৮৭ শতাংশ।

বিপরীতে, টমেটোর দাম -৬৭.৯ শতাংশ, মরিচের গুঁড়া -৭.৪২ শতাংশে নেমে এসেছে। এছাড়া বিদ্যুতের দাম -৬.৬৪ শতাংশ কমে এসেছে।

তবে সবমিলিয়ে পরিসংখান বলছে দ্রব্যমূল্যের দাম গত বছরের তুলনায় রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান সরকার আইএমএফ এর শর্ত রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করছে যা দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করতে পারে এবং মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে।

তবে সরকার ইতিমধ্যে বাজার ভিত্তিক বিনিময় হার গ্রহণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে জ্বালানি এবং বিদ্যুতের শুল্ক বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার, এবং রাজস্ব ঘাটতি পূরণের জন্য আরো কর আরোপ করা ইত্যাদি।

এদিকে চীন চলতি সপ্তাহে পাকিস্তানের জন্য ৭০০ মিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন ঘোষণা করেছে, যা গতকাল স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান পেয়েছে।

দেশটি বর্তমানে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে। ফলে অর্থের ঘাটতি পুরণের জন্য দেশটির দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়ছে।

 

Tags: পাকিস্তানমূল্যস্ফীতি
Previous Post

রবিবার সন্ধ্যায় দেশের ৬৪ জেলায় ‘রূপসা নদীর বাঁকে’

Next Post

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে নিরাপত্তা কর্মী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসিয়াল লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT