চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনা-ঊষার যুগল পরিবেশনায় মুগ্ধ দিল্লি

‘মিনার-ই-দিল্লি’ পেলেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 05, মে 2026
in বিনোদন
A A
দুই শিল্পী রুনা লায়লা ও ঊষা উত্থুপের পরিবেশনা দেখছেন দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর উদ্বোধনী আয়োজনে (৪ মে) তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

উৎসবের অন্যতম ভেন্যু ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস–এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় পপ, জ্যাজ ও প্লেব্যাক শিল্পী ঊষা উথুপসহ বহু গুণীজন।

অনুষ্ঠানের এক পর্যায়ে রুনা লায়লা সংগীতের শক্তি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সংগীত এমন একটি মাধ্যম যা সীমান্ত পেরিয়ে দেশ ও মানুষের মধ্যে সহমর্মিতা ও সম্প্রীতি ছড়িয়ে দিতে পারে। তার এই বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে দুই দেশের দুই গুণী সংগীত তারকার যৌথ পরিবেশনা। মঞ্চে একসঙ্গে রুনা লায়লা ও ঊষা উথুপ গেয়ে শোনান জনপ্রিয় গান ‘ইস্টিশানের রেল গাড়িটা’, যা মুহূর্তেই আবেগঘন পরিবেশ তৈরি করে এবং দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়।

এদিনের এই বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তাদের পোস্টে রুনা লায়লাকে ‘আইকনিক’ আখ্যা দিয়ে বলা হয়, সংগীতের মাধ্যমে তিনি দেশ ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে চলেছেন।

উল্লেখ্য, ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা এর আগে উপমহাদেশের বেশ কয়েকজন গুণী শিল্পী লাভ করেছেন। এবার রুনা লায়লার এই সম্মাননা অর্জন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: ‘মিনার-ই-দিল্লি’অভিনয়কণ্ঠশিল্পীদিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবরুনা লায়লালিড বিনোদনসিনেমা
Previous Post

গৃহকর্মী থেকে বিধায়ক, বিজেপির টিকিটে জিতে আলোচনায় কালিতা মাজি

Next Post

‘বাণিজ্য চুক্তি ভালো ভাবে বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে’

Next Post
বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আলোচনাসভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাণিজ্য চুক্তি ভালো ভাবে বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে'

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পর্দার পেছনে বাংলা লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভারত থেকে বাঙালিদের পুশ ইন করা নিয়ে এখনই সংশয় নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT