চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী থেকে বিধায়ক, বিজেপির টিকিটে জিতে আলোচনায় কালিতা মাজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গৃহকর্মী জল পরিষ্কার করে, বাংলার গ্রামীণ জীবনচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে দলটি ব্যাপক বিজয় অর্জন করেছে। এই বিজয়ের মধ্যেই আলোচনায় এসেছেন এক সময়ের গৃহকর্মী কালিতা মাজি, যিনি এখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মাসে মাত্র ২ হাজার ৫০০ রুপি আয় করা কালিতা মাজি আউসগ্রাম আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। ফল ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার পুরনো একটি ছবি, যেখানে তাকে গৃহস্থালির কাজ করতে দেখা যায়। ছবিটি শেয়ার করেন বিজেপি সাংসদ পি সি মোহন।

এক পোস্টে তিনি লেখেন, চারটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে মাসে ২ হাজার ৫০০ রুপি আয় করা বিজেপি প্রার্থী কালিতা মাজি আউসগ্রাম থেকে জয়ী হয়েছেন। এটাই বিজেপির শক্তি যেখানে সাধারণ মানুষও অনুপ্রেরণাদায়ক সাফল্যের গল্প লিখতে পারে।

কে এই কালিতা মাজি?

প্রায় দুই দশক ধরে বিভিন্ন বাড়িতে কাজ করে পরিবার চালিয়েছেন ৩৮ বছর বয়সী কালিতা মাজি। তিনি মূলত বাসন মাজাসহ গৃহস্থালির কাজ করতেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামা প্রসন্ন লাহিড়ীকে ১২ হাজার ৫৩৫ ভোটে পরাজিত করেন তিনি। মোট এক লাখের বেশি ভোট পান মাজি।

তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে জয় পেতে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা চালান, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা মাজি। তার স্বামী সুব্রত মাজি একজন দিনমজুর।

তার হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, তবে সেগুলো গুরুতর নয়। তার মোট সম্পদের পরিমাণ ১ লাখ ৬১ হাজার ২১৬ রুপি, যার মধ্যে রয়েছে ব্যাংক জমা, নগদ অর্থ ও এলআইসি পলিসি।

এছাড়া তার স্বামীর নামে ৮৭১ বর্গফুটের একটি আবাসিক সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ৩ লাখ রুপি। এটি তার শ্বশুরের দেওয়া।

গত এক দশক ধরে রাজনীতিতে সক্রিয় কালিতা মাজি বুথ পর্যায়ের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তিনি প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছিলেন, তবে প্রায় ১২ হাজার ভোটে পরাজিত হন। চলতি অর্থবছরের আয় সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

Tags: বিজেপিবিধানসভা নির্বাচনভারত
Previous Post

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, শীঘ্রই চার্জশিট

Next Post

রুনা-ঊষার যুগল পরিবেশনায় মুগ্ধ দিল্লি

Next Post
দুই শিল্পী রুনা লায়লা ও ঊষা উত্থুপের পরিবেশনা দেখছেন দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

রুনা-ঊষার যুগল পরিবেশনায় মুগ্ধ দিল্লি

বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আলোচনাসভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাণিজ্য চুক্তি ভালো ভাবে বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT