চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
3:19 অপরাহ্ন 08, মার্চ 2023
in অপরাধ
A A
আটক যুবককে পুলিশের নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী  বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য নয়ন ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে আরএমপি সদর দপ্তরে  সংবাদ সম্মেলন করে  গণমাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ বলছে, সারাদেশব্যাপী আসন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্যরা রাজশাহীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে একজনকে আটক করা হয়েছে।

প্রতারক চক্রটি নগরীর বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিচ্ছু ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরীক্ষার প্রবেশপত্রের কপি এবং চুক্তি মোতাবেক অর্থের জিম্মা হিসেবে তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড জমা রাখত।

প্রতারক নয়ন নিজেকে কখনও ডাক্তার, কখনও সরকারি কর্মকর্তা বা এনজিও কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন চাকরি প্রার্থী ও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করত বলেও জানায় পুলিশ।

Tags: জালিয়াতিপ্রশ্ন ফাঁসভর্তি পরীক্ষামেডিকেল ভর্তিরাবি
Previous Post

‘এই ম্যাচে এমবাপের ভালো খেলা দেখতে চাই না’

Next Post

সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে নারীদের বিভিন্ন কার্যক্রম ও আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ডুডলে আন্তর্জাতিক নারী দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT