চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ম্যাচে এমবাপের ভালো খেলা দেখতে চাই না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 08, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়দের প্রেস কনফারেন্সে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছিল পিএসজি। এবার বায়ার্নের মাঠে কঠিন পরীক্ষা অপেক্ষায় লিওনেল মেসি-কাইলিয়ান এমবাপেদের। ম্যাচের আগে এমবাপেকে থামানো নিয়ে পরিকল্পনার কথা জানালেন বায়ার্ন স্ট্রাইকার থমাস মুলার।

বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে চোটের কারণে মূল একাদশে ছিলেন না ফরাসি তারকা এমবাপে। বদলি হিসেবে শেষদিকে নামলেও জার্মান ক্লাবটির বিপক্ষে ১-০ গোলের হার ঠেকাতে পারেনি মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী।

পিএসজির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের আগে ৩৩ বর্ষী মুলার বলছেন, ‘এমবাপে এমন একজন খেলোয়াড় যিনি পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। এমবাপে যদি কাউকে পাস দেন, তবে পেছনে আমাদেরও একজন থাকবে।’

‘পুরো ফুটবল বিশ্ব এমবাপের খেলা দেখতে ভালোবাসে, তবে এই ম্যাচে আমরা তার ভালো খেলা দেখতে চাই না। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এমবাপে মাঠে কোনভাবেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না।’

এদিকে চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেই। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিতে লড়বেন আর্জেন্টাইন মহাতারকা মেসি ও এমবাপে।

আগের ম্যাচে পূর্ণ ফিট এমবাপেকে পায়নি ক্রিস্তোফ গালতিয়েরের দল। চোট থেকে ফিরে সেই ম্যাচেও বায়ার্নের জালে বল পাঠিয়েছিলেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। অফসাইডের কারণে গোলটি বাতিল হলে ঘরের মাঠে হারতে হয় পিএসজিকে।

এবার পূর্ণ ফিট এমবাপেকে নিয়ে জার্মান স্ট্রাইকার মুলার বললেন, ‘এমবাপেকে কীভাবে থামানো যায় তা নিয়ে ভাবলেও ফুটবল কিন্তু একটি দলীয় খেলা। নির্দিষ্ট কোনো একজন খেলোয়াড়কে থামানোর খেলা নয়। মাঝ মাঠে তাকে কম সুযোগ দিতে হবে। তবে আমরা এমবাপের সঙ্গে মাঠের লড়াইয়ে দারুণ আত্মবিশ্বাসী।’

বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে এমবাপে অবশ্য জানিয়েছেন, পিএসজির জয় ছাড়া অন্যকিছুই ভাবছেন না।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় লিয়াম নাগেলসম্যানের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ক্রিস্তোফ গালতিয়েরের পিএসজি।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগথমাস মুলারনেইমারপিএসজিবায়ার্ন মিউনিখমেসিলিড স্পোর্টস
Previous Post

সিনেমায় পুরুষের চেয়ে নারীরা কম কথা বলেন: গবেষণা

Next Post

রাবি ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

Next Post
আটক যুবককে পুলিশের নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

মির্জা ফখরুল সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT