চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে অ্যাস্ট্রোনমি ক্যাম্প শুরু হচ্ছে শুক্রবার

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
6:41 অপরাহ্ন 15, মে 2024
in শিক্ষা
A A
রাবিতে অ্যাস্ট্রোনমি ক্যাম্পের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ) এর উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ে প্রথম অ্যাস্ট্রোনমি ক্যাম্প-২০২৪। আগামী ১৭ ও ১৮ মে ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান আয়োজক কমিটির ক্যাম্প চিফ সামিন ইয়াসার সাদ।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে জ্যোর্তিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পরিচয় করিয়ে দিতে আমাদের এই আয়োজন। আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা জোর্তিবিজ্ঞান নিয়ে ভাবুক, অংশগ্রহণ করুক জাতীয়, আন্তর্জাতিক অলিম্পিয়াডে এবং উচ্চশিক্ষার স্তরে জোর্তিবিজ্ঞানকে বেছে নিক অনন্য উৎসাহে। আমাদের এই ক্যাম্প বাস্তবায়নে সহযোগী হিসেবে থাকছে বিএসসিএফ রাজশাহী ডিভিশনাল বোর্ড।

রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ ক্যাম্পে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এছাড়াও ক্যাম্প আয়োজনের সাথে যুক্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২ দিনব্যাপী অনাবাসিক এই ক্যাম্পে শিক্ষার্থীরা জোর্তিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যেমন জানতে পারবে, টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবে আকাশ।

পদার্থবিজ্ঞানের জটিল বিষয় গুলো শিখতে পারবে আনন্দের সাথে। এতে থাকবে গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টশন, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সাংগঠনিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের সেশন, ফিল্ড ভিজিট, নভোথিয়েটার পরিদর্শন, বিএসসিএফ জাতীয় অ্যাস্ট্রোনমি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগসহ পুরস্কার জেতার অনবদ্য সুযোগ।

ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ), বিএসসিএফ মূলত বাংলাদেশী তরুণদেরকে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করে সহিষ্ণু জাতি গঠনে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ভূমিকা রাখতে আমাদের এই আয়োজন।

ক্যাম্পের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে ১৭ মে সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারি কক্ষে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির।

ক্যাম্প উদ্বোধন করবেন দেশবরেণ্য গণিতবিদ সাবেক ইউজিসি অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সুব্রত মজুমদার।

উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, একই বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারিক, রুয়েটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহীর উপ-পরিচালক মো. শামসুর রেজা।

তিনি আরও বলেন, ১৭ তারিখ দিনব্যাপী বিভিন্ন সেশন, টেলিস্কোপের সাহায্যে ব্যবহারিক সেশন এবং অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের মাধ্যমে প্রথম দিনের সমাপনী ঘোষণা হবে। এরপর ক্যাম্পের দ্বিতীয় দিন সকাল ১০টায় রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ফিল্ড পরিদর্শন সেশন অনুষ্ঠিত হবে। যেখানে নভোথিয়েটারের নির্ধারিত শো দেখবে ক্যাম্পের অংশগ্রহণকারীরা। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি অডিটোরিয়াম দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬ টা ৩০ এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল- ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম খলিলুর রহমান খান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাবি ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং রুয়েটের ইসিই বিভাগের প্রভাষক ঐশি জ্যোতি।

অনুষ্ঠানের সকল পর্বে সভাপতিত্ব করবেন অ্যাস্ট্রো ক্যাম্পের ক্যাম্প চীফ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সামিন ইয়াসার সাদ। ক্যাম্পে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক খবরের কাগজ, ক্লাব পার্টনার হিসেবে থাকছে আর্যভট্ট গণিত পাঠশালা, ফুড পার্টনার হিসেবে থাকছে দ্যা রেট্রো কিচেন, মেন্টাল হেলথ পার্টনার হিসেবে থাকছে মনের বন্ধু, ডকুমেন্টসন পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি ফটোগ্রাফিক ক্লাব, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ঢাকা পোস্ট, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞান চিন্তা, নলেজ পার্টনার হিসেবে থাকছে রোবোটিকস সোসাইটি, রুয়েট, টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে অ্যাস্ট্রোনমি এন্ড সায়েন্স সোসাইটি, রুয়েট ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে বিএসসিএফ রাজশাহী ডিভিশনাল বোর্ড এবং বিএসসিএফ রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট চ্যাপ্টার। ক্যাম্পে সার্বিকভাবে আয়োজন সহযোগিতা করছে অ্যাস্ট্রোনমি পাঠশালা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকিব, আয়োজক কমিটির চেয়ারপার্সন নিলয় সাহা, বিএসসিএফের ডিভিশনাল চীফ রেদুয়ান আহম্মেদ, বিএসসিএফের রাজশাহী ডিভিশনের সভাপতি উম্মে কুলসুম কুসুম, বিএসসিএফের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মামুনুজ্জামান স্নিগ্ধ প্রমুখ।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালাতে রাষ্ট্রপতির আহ্বান

Next Post

২৬ বছর প্রতিবেশীর বাসায় বন্দি থাকার পর উদ্ধার

Next Post
প্রতিবেশীর বাসায় ২৬ বছর বন্দি থাকার পর উদ্ধার হওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ বছর প্রতিবেশীর বাসায় বন্দি থাকার পর উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন-মোস্তাফিজ-রিশাদের উন্নতি, অবনতি শান্ত-লিটনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT