চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-মোস্তাফিজ-রিশাদের উন্নতি, অবনতি শান্ত-লিটনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 15, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে বল হাতে দারুণ করেছেন বোলাররা, ব্যাটে লিটন-শান্তরা ভালো করতে না পারলেও দারুণ করেছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেটির ফলও এসেছে। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের। অবনতি হয়েছে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ দিন আগে বুধবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বলে চোখে লাগার মতো উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ২১ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা একশোয়। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৮৯ নম্বরে। বাংলাদেশি বোলারদের শীর্ষে আছেন তাসকিন আহমেদ। তিন ধাপ এগিয়ে ৫৭৯ রেটিং নিয়ে এসেছেন ২৩ নম্বরে। উন্নতি করেছেন মোস্তাফিজও। ৫ ধাপ এগিয়ে ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ২৫ নম্বরে। সাকিব আল হাসান এগিয়েছেন ১ ধাপ, ৫৫৬ রেটিং নিয়ে উঠেছেন ৩০ নম্বরে।

বল হাতে সবচেয়ে অবনতি হয়েছে শেখ মেহেদীর। ৭ ধাপ নিচে নেমে গেছেন। ৫৫৯ পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২৯ নম্বরে। হাসান মাহমুদ নেমেছেন ৬ ধাপ। ৪৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ওবেদ ম্যাককয়ের সাথে যৌথভাবে আছেন ৫৭ নম্বরে। শরিফুল দুধাপ অবনতি হয়ে নেমেছেন ৪২ নম্বরে, তার রেটিং ৪৮৬। নাসুম আহমেদও নেমেছেন দুধাপ। ৪৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৪৫ নম্বরে। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বল হাতে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভানিডু হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ৬৮৭।

ব্যাটে উন্নতি করেছেন তাওহীদ হৃদয়। ১৮ ধাপ এগিয়েছেন টপঅর্ডারের ব্যাটার। ৪২২ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ৭২ নম্বরে। ৬ ধাপ উন্নতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৭৫ নম্বরে।

ব্যাটারদের মধ্যে টাইগারদের শীর্ষে অবস্থান লিটন দাসের। সাম্প্রতিক ফর্মহীনতা প্রভাব ফেলেছে তার র‌্যাঙ্কিংয়েও। চার ধাপ পিছিয়ে ৫৩৪ রেটিংয়ে নেমে গেছেন ৩৫ নম্বরে। টাইগার অধিনায়ক শান্ত নেমেছেন ৬ ধাপ। ৫২৬ রেটিং নিয়ে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সাথে যৌথভাবে আছেন ৪০ নম্বরে। ১০ ধাপ পিছিয়ে ৪১৪ রেটিং নিয়ে ৭৯ নম্বরে নেমেছেন আফিফ হোসেন। বল হাতে উন্নতি করলেও ব্যাট হাতে ৮ ধাপ নেমেছেন সাকিব আল হাসান। ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে নেমেছেন ৮০ নম্বরে। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ৭৮১ পয়েন্ট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। এককভাবে এক নম্বর স্থানটি দখলে নেই তার। তার সিংহাসনে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে খেলেননি সাকিব। র‍্যাঙ্কিংয়ে সেটির প্রভাব পড়েছে। মি. অলরাউন্ডারের তিন রেটিং পয়েন্ট কমায় তার সঙ্গে যৌথভাবে হাসারাঙ্গা শীর্ষে উঠেছেন। দুজনের বর্তমান রেটিং পয়েন্ট ২২৮।

১০ রেটিং পয়েন্ট হারানো অভিজ্ঞ মোহাম্মদ নবী তৃতীয় স্থানে আছেন। আফগান ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ২১৮ রেটিং পয়েন্ট। দুধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সাউথ আফ্রিকার এইডেন মার্করাম একধাপ নেমে পাঁচে অবস্থান করছেন।

অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে টাইগারদের মধ্যে উন্নতি করেছেন মাহমুদউল্লাহ ও রিশাদ। ৬ ধাপ এগিয়ে ৬০ রেটিং পয়েন্ট নিয়ে নেপালের গুলশান ঝা’র সাথে আছেন ৬০ নম্বরে। তিন ধাপে এগিয়েছেন রিশাদ। ৫০ রেটিং নিয়ে নেপালের কারান কেসির সঙ্গে অবস্থান করেছেন ৭৪ নম্বরে। সৌম্য এগিয়েছেন এক ধাপ। ৩৮ রেটিং নিয়ে রবীন্দ্র জাদেজা, দীপক হুদা এবং উগান্ডার দিনেশ নাকারনির সঙ্গে আছেন ৯৬ নম্বরে।

সবচেয়ে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। নিয়মিত টি-টুয়েন্টি খেলার সুযোগ না মেলায় ১০ ধাপ নেমেছেন এ অলরাউন্ডার। ৩৭ রেটিং নিয়ে তার বর্তমান অবস্থান ৯৮ নম্বরে, সঙ্গী সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। ৬ ধাপ নেমেছেন আফিফ হোসেন। ৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ৬২ নম্বরে আছেন স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস এবং নিউজিল্যান্ডের মিচেল ব্রেসওয়েলের সঙ্গে। ৪ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমেছে শেখ মেহদী। ৮১ রেটিং নিয়ে যৌথভাবে অবস্থান করেছেন জিমি নিশাম, স্যাম কারেন এবং পাপুয়া নিউ গিনির চার্লস এমিনির সঙ্গে।

Tags: আইসিসিতাসকিনমোস্তাফিজরিয়াদরিশাদর‌্যাঙ্কিংলিটনলিড স্পোর্টসশরিফুলশান্তসাকিবহাসানহৃদয়
Previous Post

২৬ বছর প্রতিবেশীর বাসায় বন্দি থাকার পর উদ্ধার

Next Post

কঠিন পথ পাড়ি দেওয়া অভিনেতা নাঈমের গল্প

Next Post
অভিনেতা নাঈমের ছবি, বিভিন্ন দৃশ্যে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন পথ পাড়ি দেওয়া অভিনেতা নাঈমের গল্প

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা পিচে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো কিছুর আশা নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT