চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহুর্মুহু গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রাজিল ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 04, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ডিফেন্ডার E. Royal মাঠে, পরিধান করেছেন জার্সি নম্বর ১২২. Channel i News - চ্যানেল আই নিউজ

সাও পাওলোতে একজন পুলিশ অফিসারের অনুরোধে ছবি তুলছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন রয়্যাল। তখন চার-পাঁচজনের একদল ছিনতাইকারী আক্রমণ করে তাদের। ঘটনার আকস্মিকতায় দুই পক্ষের মাঝে চলে ব্যাপক গোলাগুলি। সোনার চেইন ও ঘড়ি খোয়া গেলেও শেষ পর্যন্ত নিরাপদে ফিরেছেন টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার।

ক্লাব ফুটবলের মৌসুম শেষে ছুটি কাটাতে নিজের দেশে আছেন এমারসন। এর মাঝে পড়লেন ডাকাতের কবলে। ভক্ত সেই পুলিশ অফিসারকে ‘দেবদূত’ উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ২৩ বছর বয়সী রাইট ব্যাক।

ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সাও পাওলোতে এক নাইটক্লাব থেকে ভোর তিনটার দিকে ফিরছিলেন এমারসন। তাকে চিনতে পেরে পুলিশ অফিসার ছবি তোলার অনুরোধ করেন। সেই সময় ডাকাতের কবলে পড়েন তিনি। ডাকাতরা বন্দুকধারী ছিল। তাদের আসতে দেখে পুলিশ অফিসার গুলি চালান।

রিপোর্ট অনুযায়ী, ২৯ রাউন্ড গুলি চলে, যার একটি এক ডাকাতের পিঠেও লেগেছে। পুলিশ বলেছে, গুলিবিদ্ধ ওই ডাকাতকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় মিডিয়ার খবর, তিনি আশঙ্কামুক্ত আছেন।

পুলিশ অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে এমারসন লিখেছেন, ‘সারাজীবন আমি কৃতজ্ঞ থাকবো। ঈশ্বর পৃথিবীতে দেবদূত পাঠিয়েছিলেন, এটা আমার জীবনে নিশ্চিত করেছে। এই মানুষটিকে আমি দেবদূত বলছি, আমাকে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল।’

কোনোরকমে প্রাণে বেঁচে ফিরলেও ঘড়ি ও সোনার চেইন খোয়া গেছে ব্রাজিলিয়ান ফুটবলারের। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পর ভীত তিনি। এমারসনের বাবা ও ফুটবল এজেন্ট এমারসন জুলু বলেছেন, ‘পার্টি করছিলাম এবং সেখান থেকে বেরোনোর পথেই পুরো ঘটনাটি ঘটে—যা খুবই খারাপ। এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। আমি চাই না এমনটা যেন আর কারও সঙ্গে ঘটুক।’

বার্সেলোনা থেকে গত আগস্টে ২৫.৮ পাউন্ড লন্ডনের ক্লাবে আসেন এমারসন। স্পার্সদের হয়ে গত মৌসুমে ৪১ ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

Tags: এমারসনগুলিটটেনহ্যামডাকাতবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

বিএনপি ভোটে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কে এম নুরুল হুদা

Next Post

নারী ড্রাইভারদের হাতে রাস্তায় চলাচল নিরাপদ: কাদের

Next Post
ফাইল ছবি

নারী ড্রাইভারদের হাতে রাস্তায় চলাচল নিরাপদ: কাদের

বাংলাদেশের স্কুল বাসের ছবি, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে স্কুলের শিক্ষক ও কর্মীদের বন্দুক বহনের অনুমতি দিতে আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT