চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে স্কুলের শিক্ষক ও কর্মীদের বন্দুক বহনের অনুমতি দিতে আইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 04, জুন 2022
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশের স্কুল বাসের ছবি, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের শিক্ষক এবং অন্যান্য কর্মীদের ২৪ ঘণ্টার একটি প্রাথমিক প্রশিক্ষণের পর স্কুলে বন্দুক বহনের অনুমতি দিতে আইন প্রণয়ন করতে চলেছে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য কর্তৃপক্ষ।

এতে স্কুলে বন্দুক হামলা ও হামলায় মৃত্যুর প্রবণতা হ্রাস করবে করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার ঘটনা অনেকাংশে বেড়েছে বলে জানায় সংবাদমাধ্যম সিবিসি।

সিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, শিক্ষক ইউনিয়ন এবং রাজ্যের প্রধান পুলিশ অফিসার ইউনিয়নসহ বিলের বিরোধীরা বলছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে।

টেক্সাসের উভালদে একটি স্কুলে রাইফেল নিয়ে এক কিশোরের হামলার ১০ দিন পর বিলটি চূড়ান্ত করা হয়েছিল। সে হামলায় ১৯ জন ছাত্র ও দুই শিক্ষক নিহত হন।

ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, তিনি আইনে সাক্ষর করবেন।

বিলটি এই সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও সাধারণ পরিষদে পাস হয়েছে।

বিলের সমর্থকরা বলেছেন, এটি স্কুলের কর্মীদের পুলিশ প্রবেশের আগে সশস্ত্র আক্রমণকারীদের প্রতিহত করার সুযোগ তৈরি করবে।

স্কুলে জরুরী পরিস্থিতিতে ট্র্যাজেডিগুলো প্রতিরোধ করা যেতে পারে বলে জানান বিলের স্পনসর রিপাবলিক টমাস হল।

সশস্ত্র শিক্ষকদের অপরাধমূলক কর্মকাণ্ডের নজির আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করা হবে। পরবর্তী বছরগুলোতে আট ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তাদের।

ওহাইও এডুকেশন অ্যাসোসিয়েশন এবং ওহাইও ফেডারেশন অফ টিচার্স একটি যৌথ বিবৃতিতে বলেছে, বিলটিতে তাড়াহুড়া এবং ঝুঁকি ছিল।

তারা বলেন, বিলটির মাধ্যমে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক বা কর্মকর্তাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব। এটি নিঃসন্দেহে আরও ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে।

নতুন আইনের অধীনে, স্কুলগুলিকে সশস্ত্র শিক্ষক বা কর্মচারীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করতে হবে। কতগুলো স্কুল এ ব্যবস্থা মেনে নেবে এ ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

Tags: বন্দুক হামলাযুক্তরাষ্ট্র
Previous Post

নারী ড্রাইভারদের হাতে রাস্তায় চলাচল নিরাপদ: কাদের

Next Post

রিয়াল ও লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমা চাইল উয়েফা

Next Post
রিয়াল ও লিভারপুল সমর্থকদের দীর্ঘ লাইন গেটের বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ও লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমা চাইল উয়েফা

সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT