চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেস্তে গেল তিন বছরের পরিশ্রম, হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 22, আগস্ট 2025
in বিনোদন
A A
অভিনেতা রাউডি রাঠোরের সিনেমার একটি নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত ‘রাউডি রাঠোর ২’ ছবিটি তিন বছর ধরে আলোচনায় থাকার পর অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে বলে খবর। ছবির জন্য লেখা স্ক্রিপ্টটি এখন একটি নতুন কপ ড্রামা (পুলিশ-ভিত্তিক অ্যাকশন ফিল্ম) হিসেবে তৈরি করা হবে।

ঘনিষ্ঠসূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বলিউড হাঙ্গামা। সূত্র অনুযায়ী, নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন তামিল পরিচালক পি. এস. মিথ্রান এবং এটি শুরু হবে ‘সরদার ২’ শেষ হওয়ার পর।

কিন্তু প্রশ্ন উঠছে, তিন বছর পরিশ্রমক করার পর ‘রাউডি রাঠোর’ এর সিক্যুয়েল কেন বাতিল করে দেয়া হলো? বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী,মূল সিনেমাটি ডিজনি ইন্ডিয়া এবং সঞ্জয় লীলা বানসালির যৌথ মালিকানায় রয়েছে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাউডি রাঠোর’ ছিল ইউটিভি মোশন পিকচার্সের ছবি, যা পরে ডিজনি কিনে নেয়। ডিজনি এই প্রকল্পে আর্থিকভাবে অঙ্গীকার করতে না চাওয়ায় প্রযোজক সঞ্জয় লীলা বানসালি ও শবিনা খান নতুন করে ভাবতে বাধ্য হন।

শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের স্ক্রিপ্টটি এখন একটি সম্পূর্ণ নতুন সিনেমায় ব্যবহার করা হবে, যার সঙ্গে ‘রাউডি রাঠোর’-এর কোনো সম্পর্ক থাকবে না।

‘রাউডি রাঠোর’ এর সিক্যুয়েলের জন্য স্ক্রিপ্টটি লিখেছেন ভি. ভিজয়েন্দ্র প্রসাদ—যিনি এস. এস. রাজামৌলির বাবা এবং ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মতো ছবির চিত্রনাট্যকার। এখন এই স্ক্রিপ্টে নতুন করে কিছু পরিবর্তন আনা হচ্ছে, যাতে এটি একটি সম্পূর্ণ নতুন, উত্তেজনাপূর্ণ পুলিশ-ভিত্তিক অ্যাকশন ফিল্মে পরিণত হয়— যেখানে থাকবে বাণিজ্যিক বিনোদনের সব উপাদান।

নতুন ছবিটির পরিচালক হিসেবে থাকছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক পি. এস. মিথ্রান। তিনি এর আগে ‘ইরুম্বু থিরাই’ (২০১৮), ‘হিরো’ (২০১৯) এবং কার্থির গুপ্তচর ছবি ‘সরদার’ (২০২২) পরিচালনা করেছেন। বর্তমানে তিনি ‘সরদার ২’ নিয়ে ব্যস্ত, যা ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। সেই ছবির কাজ শেষ করেই তিনি নতুন হিন্দি কপ ড্রামার শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

প্রথমে গুঞ্জন ছিল যে সিদ্ধার্থ মালহোত্রা হয়তো ‘রাউডি রাঠোর ২’-এ অভিনয় করবেন। তবে এখন নির্মাতারা নতুন ও তরুণ কোনো তারকা খুঁজছেন, যিনি এই নতুন ছবির মুখ হবেন।

হিন্দি ‘রাউডি রাঠোর’ ছিল ২০০৬ সালের তেলুগু ছবি ‘বিক্রমারকুডু’-র রিমেক। গল্প লিখেছিলেন ভিজয়েন্দ্র প্রসাদ। ২০১২ সালের এই বলিউড ছবিতে আক্ষয় কুমার দ্বৈত চরিত্রে অভিনয় করেন— একজন সৎ পুলিশ অফিসার বিক্রম রাঠোর এবং অপরজন তার মতো দেখতে এক চোর শিবা। ছবিতে আরও অভিনয় করেন সোনাক্ষী সিনহা, গুরদীপ কোহলি, যশপাল শর্মা, নাসারসহ অনেকে। ছবির মূল প্রতিপক্ষ ছিলেন নাসার অভিনীত ‘বাপজি’ চরিত্রটি। –মিড ডে

Tags: অক্ষয়অভিনয়সঞ্জয় লীলা বানসালিসিনেমাসোনাক্ষী
Previous Post

বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

Next Post

অস্ত্রোপচারে তারুণ্য ধরে রেখেছেন রোনালদো?

Next Post
রোনালদো ফুটবল মাঠে উদযাপন করছেন, পরিধান করেছেন সাদা জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচারে তারুণ্য ধরে রেখেছেন রোনালদো?

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকারের ঘটনা, নিহত ৪. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার: নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT