চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকা, যা আগে ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা।

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, বাড়তি ব্যয়ের পুরো অর্থই প্রকল্প ঋণ থেকে আসবে।

একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রূপপুর প্রকল্পের ব্যয় বাড়ার প্রধান কারণ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। তার ভাষায়, “সাড়ে ২৫ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধির পেছনে মূলত বিনিময় হারজনিত প্রভাব কাজ করেছে।”

রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় দুটি ইউনিটে প্রতিটি ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। শুরুতে প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ সরকার এবং বাকি ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দেওয়ার কথা ছিল।

একনেক সভায় সরকারের অর্থায়নের অংশ ১৬৬ কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের অর্থায়ন দাঁড়াবে ২১ হাজার ৮৮৬ কোটি টাকা, যা আগে ছিল ২২ হাজার ৫২ কোটি টাকা। এ অর্থও প্রকল্প ঋণ থেকেই সমন্বয় করা হবে। ফলে প্রকল্পে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকা, যা আগে ছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এদিন একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভা করায় প্রকল্পের সংখ্যা বেশি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি বলে জানান তিনি। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেন পরিকল্পনা উপদেষ্টা।

উল্লেখ্য, ২০১৩ সালে রূপপুর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মহামারি ও ইউক্রেইন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এটি শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন।

Tags: উন্নয়ন প্রকল্পএকনেকজাতীয় অর্থনৈতিক পরিষদডলারের দামপরিকল্পনা মন্ত্রণালয়পারমাণবিক বিদ্যুৎবিদ্যুৎ খাতমুহাম্মদ ইউনূসরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
Previous Post

যশোরে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

Next Post

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ নিহত ৩

Next Post
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ নিহত ৩

সাকিবকে ফেরানোর কথা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT