চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূসহ নিহত ৩

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
7:33 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁও সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনা ও অপমৃত্যুর পৃথক তিনটি ঘটনায় এক শিশু, এক গৃহবধূ এবং এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ট্রাকচাপায় মো. তাজবির নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাজবির ওই এলাকার মো. সেলিম ইসলামের একমাত্র ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে শিশু তাজবির তার দাদার পান দোকানের সামনে খেলা করছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৯৬০১) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন শিশুটির বাবা সেলিম ইসলাম।

এদিকে গত ২৩ জানুয়ারি সদর উপজেলার আকচা ইউনিয়নের দাশপাড়া গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে লিপি রানী পাল (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত লিপি রানী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দিনা কুমার পালের বোন। মাত্র ১৭ দিন আগে তিনি একটি পুত্র সন্তানের মা হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ২টার পর থেকে লিপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে বাড়ির পাশের পুকুরপাড়ে তার স্যান্ডেল ও বেল্ট পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

অপর এক ঘটনায় আলমপুর এলাকায় সুবোধ প্রিয়তম রায় (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২২ জানুয়ারি ভোরে বাড়ির অদূরে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহতের বাবা নিপেন্দ্র নাথ রায় জানান, তার ছেলে দীর্ঘ ৫-৭ বছর ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া করত এবং আত্মহত্যার হুমকি দিত। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই তিনটি ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা তিনটি পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছি। শিশু তাজবিরের ঘটনায় চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। আর মাদকাসক্ত যুবকের আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্রতিটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: ঠাকুরগাঁওনিহত ৩
Previous Post

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

Next Post

সাকিবকে ফেরানোর কথা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল

Next Post

সাকিবকে ফেরানোর কথা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল

ধর্মেন্দ্র পেলেন পদ্মবিভূষণ, প্রসেনজিৎ পাচ্ছেন পদ্মশ্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT