চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে আর ‘লাগছে না’ পর্তুগালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদোকে স্বাগত জানাচ্ছেন পর্তুগাল দলের কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো বাছাইয়ে পাঁচ ম্যাচে তিন হলুদ কার্ডের জেরে এক ম্যাচে নিষিদ্ধ হয়ে আল নাসেরে ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়াই লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ গোলের জয় তুলেছে পর্তুগাল। প্রতিপক্ষকে গোলবন্যার ভাসিয়ে উচ্ছ্বসিত কোচ রবের্তো মার্টিনেজ। ম্যাচের পর বলেছেন, রোনালদোকে ছাড়াই এখন জয় পেতে প্রস্তুত তার দল।

রোনালদো না থাকার পরও লুক্সেমবার্গকে উড়িয়ে দিতে খুববেশি বেগ পেতে হয়নি পর্তুগালকে। গনসালো রামোস-ডিয়েগো জোতারা একে একে বল জালে জড়িয়েছেন নয়বার। রামোস, জোতা ও গনকালো ইনাসিও করেছেন দুটি করে গোল। রিকার্ডো হোর্তা, ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও ফেলিক্স করেছেন একটি করে গোল। ফের্নান্দেস করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক।

ম্যাচ শেষে দলের প্রশংসায় স্পেনিয়ার্ড ৫০ বর্ষী কোচ বলেছেন, ‘গনসালো রামোস দেখিয়েছেন কী করতে পারেন। ডিয়েগো জোতাও তাই করেছেন। আমাদের এমন খেলোয়াড় দরকার যাদের ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রয়েছে। এই দলটি বিশেষ। তাদের কারও সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। ক্রিস্টিয়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দল এখন তাকে ছাড়াও জিততে প্রস্তুত।’

লুক্সেমবার্গের বিপক্ষে অবশ্য রোনালদোর রেকর্ড বেশ দুর্দান্ত। এই দলের বিপক্ষে ১১ ম্যাচে খেলে ১১ গোল করেছেন সিআর সেভেন। সবশেষ খেলা ম্যাচে করেছিলেন জোড়া গোল।

আন্তর্জাতিক ফুটবলে এটি পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড। ১৯৯৪ ও ১৯৯৯ সালে লিচেনস্টেইনের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২০০৩ সালে কুয়েতের বিপক্ষেও তারা একই ব্যবধানে জিতেছিল।

Tags: জোতাপর্তুগালমার্টিনেজরামোসরোনালদোলিড স্পোর্টসলুক্সেমবার্গ
Previous Post

কর ফাঁকি মামলায় খালাস পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া

Next Post

ভ্রমণের জন্য যেসব ব্যক্তিগত পরিবহন ব্যবহার করেন কিম জং উন

Next Post
উচ্চ পর্যায়ের ব্যক্তিগত পরিবহন ব্যবহারে কিম জং উন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণের জন্য যেসব ব্যক্তিগত পরিবহন ব্যবহার করেন কিম জং উন

সুন্দর বার্বি গেমসের নতুন সংস্করণ, রঙিন পোশাক ও চুলের স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে এলো 'বার্বি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT