চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণের জন্য যেসব ব্যক্তিগত পরিবহন ব্যবহার করেন কিম জং উন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উচ্চ পর্যায়ের ব্যক্তিগত পরিবহন ব্যবহারে কিম জং উন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ায় গিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। দেশ-বিদেশ ভ্রমণের জন্য নৌকা, প্লেন এবং সাঁজোয়া ট্রেনসহ কয়েকটি পরিবহন ব্যবহার করে থাকেন তিনি। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সম্প্রতি একটি প্রতিবেদনে দেশ-বিদেশ ভ্রমণের জন্য কিম জং উনের ব্যবহৃত কয়েকটি পরিবহনের বর্ণনা দিয়েছে।

ধীর গতির ট্রেন

ট্রেনের মাধ্যমে দূরপাল্লায় ভ্রমণের প্রথা কিম জং উনের দাদা কিম ইল সুং শুরু করেন। তার উড়োজাহাজভীতি ছিল। এই বিলাসবহুল ট্রেনগুলোকে কড়া পাহারায় রাখে নিরাপত্তা এজেন্টরা।

রেলগাড়ি ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ
হলুদ ডোরা কাটা সবুজ ট্রেনটিতে কনফারেন্স রুম, দর্শক চেম্বার এবং শয়নকক্ষ আছে।

 

২০০৯ সালের একটি স্থানীয় রিপোর্টে বলা হয়, সাঁজোয়া ট্রেনটিতে প্রায় ৯০টি বগি রয়েছে। হলুদ ডোরা কাটা সবুজ যানটিতে কনফারেন্স রুম, দর্শক চেম্বার এবং শয়নকক্ষ আছে। এছাড়াও স্যাটেলাইট ফোন এবং ব্রিফিংয়ের জন্য ফ্ল্যাট-স্ক্রিন টেলিভিশন ব্যবহারের সুবিধা আছে।

ব্যক্তিগত বিমান

ট্রেন ছাড়াও কিমকে অন্যান্য বিলাসবহুল পরিবহন ব্যবহার করতে দেখা যায়। যার মধ্যে আছে তার ব্যক্তিগত উড়োজাহাজ।

North Korean government aircraft flying in the sky. Channel i News - চ্যানেল আই নিউজ
কিম জং উনের ব্যক্তিগত উড়োজাহাজ

 

উড়োজাহাজটির বাইরের সাদা অংশের দুই পাশে কোরিয়ান ভাষায় নর্থ কোরিয়ার সরকারি নাম লেখা, লেখার পাশেই আছে নর্থ কোরিয়ার জাতীয় পতাকা। লেজটিতে লাল এবং নীল বৃত্তের ভিতরে একটি লাল তারা রয়েছে।

বিমানটির আধুনিক অভ্যন্তরীণ অংশ রয়েছে। এখানে মিটিং করে থাকেন কিম।

বিলাসবহুল গাড়ি

২০১৮ সালের মার্চ মাসে কিম ট্রেনে করে চীনের রাজধানী বেইজিং ভ্রমণ করেছিলেন। তখন শহরের রাস্তায় ভ্রমণের জন্য তিনি তার ব্যক্তিগত মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস মডেলের গাড়ি ব্যবহার করেছিলেন। ট্রেনে বিশেষভাবে গাড়িটি বহন করা হয়েছিল।২০১০ সালে তৈরি করা গাড়িটির দাম প্রায় ২ বিলিয়ন কোরিয়ান ওয়ান বা প্রায় ২০ কোটি টাকা।

বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিম জং উনের জন্য নিরাপত্তা প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের আন্ত-কোরিয়ান শীর্ষ সম্মেলনের সময় ভ্রমণ চলাকালীন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কিম একটি ব্যক্তিগত টয়লেট কারও ব্যবহার করেছিলেন।

রহস্যময় ইয়ট

৭ মিলিয়ন ডলার বা প্রায় ৭৭ কোটি টাকা মূল্যের এই ইয়টটি কিমের ছিল কিনা বা বিলাস দ্রব্যের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এটি আমদানি করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে তাকে একাধিকবার এটি ব্যবহার করতে দেখা গেছে।

দামের পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কিমকেই এই ইয়টের সবচেয়ে সম্ভাব্য মালিক হিসেবে চিহ্নিত করেছে।

Tags: কিম জং উননর্থ কোরিয়া
Previous Post

রোনালদোকে আর ‘লাগছে না’ পর্তুগালের

Next Post

ওটিটিতে এলো ‘বার্বি’

Next Post
সুন্দর বার্বি গেমসের নতুন সংস্করণ, রঙিন পোশাক ও চুলের স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে এলো 'বার্বি'

জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুর চেয়ে ভয়াবহ আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT