চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো কখন ফিরবেন কোচ জানেন না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 19, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টোফ গালটিয়েরের ছবি, ফুটবল কোচ, স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান এরিকসেন ও টাইরেল মালাসিয়াকে ইতিমধ্যে দলে টেনেছেন এরিক টেন হাগ। বার্সেলোনার ডাচ তারকা লুক ডি ইয়ংকে টানতেও আছেন মুখিয়ে। এরমাঝে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের জন্য বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ তারকা কখন ওল্ড ট্রাফোর্ডে যোগ দিবেন, বা আদৌ যোগ দেবেন কিনা—সে বিষয়ে জানেনই না সাবেক আয়াক্স বস। তবে ডাচ কোচ শুরু থেকেই বলে আসছেন, নতুন মৌসুমে তার অন্যতম পরিকল্পনায় আছেন পর্তুগিজ মহাতারকা। ৩৭ বর্ষী তারকাকে বিক্রি করতেও রাজি নন তিনি।

প্রাক-মৌসুমের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ছিলেন না রোনালদো। পারিবারিক কারণ দেখিয়ে এখনও যোগ দেননি দলের সঙ্গে। এর মাঝে খবর, চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোন ক্লাবে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ইউনাইটেডকেও ক্লাব ছাড়ার বিষয়টি খোলাখুলি জানিয়ে দিয়েছেন।

রেড ডেভিলদের বস অবশ্য আশাবাদী আসছে মৌসুমেও রোনালদোকে দলে পাবেন। দলবদলের বাজার বন্ধ হওয়ার বাকি মাসখানেকেরও বেশি সময়, এখনও ঝুলছে রোনালদোর ভবিষ্যত। দলে যোগ দিবেন কবে এমন প্রশ্নে টেন হাগ বলেছেন, ‘সবকিছুই আগের মতো, নতুন কোন তথ্য নেই।’

ইউনাইটেড বস সম্প্রতি বলেছেন, ‘রোনালদো বিক্রির জন্য নয়। পরবর্তী মৌসুমে তাকে নিয়ে পরিকল্পনা আছে। তার সঙ্গে কাজ করতে উন্মুখ। এছাড়াও  ক্লাবে তার চুক্তি আরেক মৌসুমের জন্য বাড়ানোর বিকল্পও রয়েছে।’

ইউনাইটেডে প্রত্যাবর্তন নিজের জন্য দুর্দান্ত হলেও ক্লাব ছিল মিয়ম্রাণ। প্রিমিয়ার লিগে সেরা ছয়ে শেষ করায় রেড ডেভিল ক্লাব হারিয়েছে ইউরোপ সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার জায়গাও। পর্তুগিজ ফরোয়ার্ড তাই ক্লাব ছাড়তে উঠেপড়ে লেগেছে। তার এজেন্ট হোর্হে মেন্ডেজ ইতিমধ্যে বেশকিছু ক্লাবের সঙ্গে যোগাযোগও করেছে। চেলসি, বায়ার্ন মিউনিখ এবং পিএসজি রোনালদোকে না টানার বিষয়টিও নিশ্চিত করেছে। সিআরসেভেনের ভবিষৎ তাই আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

Tags: এরিক টেনচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদো
Previous Post

টঙ্গীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

Next Post

স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলায় ৫ জন আহত

Next Post
স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলায় আহত ৫ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলায় ৫ জন আহত

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৯২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT