চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 19, জুলাই 2022
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
Emergency department entrance at Shaheed Tajuddin Ahmad Medical College Hospital, Gazipur. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় এক বহুতল ভবনের ছয়তলার বসতঘর থেকে নার্গিস পারভিন নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নার্গিস পাবনার সাতিয়ানি এলাকার আব্দুল খালেকের মেয়ে এবং একই এলাকার নায়েব আলীর স্ত্রী। তারা টঙ্গী দক্ষিণ ভরান মুন্সিপাড়া এলাকার কাদির মিয়ার মালিকানাধীন মদিনা ভবনে ভাড়া থাকেন। ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধু।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, নিহত নার্গিস পারভীনের এক মেয়ে চন্দ্র মল্লিকা আর তার স্বামী রয়েছেন। মেয়ে নেত্রকোনা হাসপাতালের টেকনিশিয়ান পদে চাকুরি করেন। আর স্বামী মো. নায়োব আলী আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকুরি করেন। সোমবার মেয়ে ও বাবা কেউ বাসায় ছিলেন না। এদিন দুপুরে ভিক্টিমের মেয়ে নেত্রকোণা থেকে তার মাকে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তাকে পাচ্ছিলেন না। পরে মেয়ে তার বাবাকে ফোন করে ঘটনাটি খোঁজ নিতে বলেন। মেয়ের ফোন পেয়ে নায়েব আলীও স্ত্রীর সন্ধান নেয়ার চেষ্টা করেন। কিন্তু ফোনে তিনিও যোগাযোগ করতে না পেয়ে বাড়ির মালিককের কাছে ঘটনা বলে স্ত্রীর খোঁজ নিতে অনুরোধ করেন। বাড়িওয়ালা তার ছোটভাইকে পাঠান। পরে তিনি সন্ধ্যা ৭টার দিকে ঘরে গিয়ে নার্গিসের গলা কাটা ও বাম হাতে আঙ্গুলে জখমযুক্ত লাশ দেখতে পান। তিনি বিষয়টি নায়েব আলী ও ৯৯৯ নম্বরে জানালে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার করে। এখনও ঘটনার ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags: গৃহবধূটঙ্গী
Previous Post

আজ থেকে সারাদেশে করোনা টিকার ক্যাম্পেইন

Next Post

রোনালদো কখন ফিরবেন কোচ জানেন না

Next Post
ক্রিস্টোফ গালটিয়েরের ছবি, ফুটবল কোচ, স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো কখন ফিরবেন কোচ জানেন না

স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলায় আহত ৫ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলায় ৫ জন আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT