চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে রোনালদো উন্মাদনায় মেতেছে সমর্থকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা ও সাধারণ মানুষ একত্রিত, উৎসবমুখর পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে। পর্তুগিজ মহাতারকা সৌদিতে পা রাখার পর থেকে এশিয়ার সিআর সেভেন ভক্তরা ভাসছেন বাড়তি উন্মাদনায়। ইরানে গিয়ে সেটাই আরেকবার দেখলেন রোনালদো। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত, দেখেছেন সমর্থকদের উচ্ছ্বাস।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পার্সিপোলিসের বিপক্ষে খেলতে দেশটিতে আছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টায় মুখোমুখি দল দুটি।

২০১৬ সাল থেকে রাজনৈতিক বৈরিতার কারণে সৌদি আরবের কোনো ক্লাব যায়নি ইরানে। এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়ে দিয়েছে, দুদেশের স্থানীয় ফেডারেশনের চুক্তি অনুযায়ী ক্লাবগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলতে পারবে। যে কারণে সাত বছর পর ইরানে পা রেখেছে আল নাসের।

ক্লাবটির মহাতারকা রোনালদোকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দেখা গেছে সমর্থকদের ভিড়। ইরানের নারী-পুরুষ থেকে শুরু করে বয়স্ক আর শিশু-কিশোররা সিআর সেভেনকে দেখতে উপচে পড়েছিলেন। কেউ স্বাগতবার্তা লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাস্তার পাশে।

৩৮ বর্ষী রোনালদোকে বরণ করে নিতে বিশেষ গালিচার ব্যবস্থা করা হয়। আল নাসেরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভালোবাসার স্মারক হিসেবে সমর্থকদের হাতে তৈরি একটি দর্শনীয় কার্পেট উপহার দেয়া হয় রোনালদোকে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত বিশ্বকাপের পর সৌদি ক্লাবে নাম লেখান রোনালদো। এরপর গত গ্রীষ্মের দলবদলে ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো আরও বেশকিছু তারকা খেলোয়াড় যোগ দিয়েছেন সৌদি লিগে।

Tags: আল-নাসেরইরানএএফসি চ্যাম্পিয়ন্স লিগরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ফোনে গালাগালির অডিও ফাঁস

Next Post

‘মেসিদের বেশি পয়েন্ট হারানো ঠিক হবে না’

Next Post
Lionel Messi in pink jersey waving to the crowd during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসিদের বেশি পয়েন্ট হারানো ঠিক হবে না’

বন্যার সময় নদীতে মানুষজন, যারা পানিতে দাঁড়িয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৩ তারিখ রাতেও কথা হলো, বুঝিনি এটাই শেষ বার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT