চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৩ তারিখ রাতেও কথা হলো, বুঝিনি এটাই শেষ বার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বন্যার সময় নদীতে মানুষজন, যারা পানিতে দাঁড়িয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দীন জাকীর ‘ঘুড্ডি’র শুটিংয়ে সুবর্ণা মুস্তাফা

সোমবার রাতে প্রয়াত হলেন কালজয়ী চলচ্চিত্র ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার প্রয়াণে ঢাকাই চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। এই নির্মাতার প্রথম এবং ঢাকাই সিনেমার সবচেয়ে আধুনিক সিনেমা ‘ঘুড্ডি’তে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। স্বভাবতই এই নির্মাতাকে হারিয়ে স্বজন হারানোর শোক অনুভব করছেন তিনি।

গেল ১৩ সেপ্টেম্বরও সৈয়দ সালাহউদ্দীন জাকীর সাথে কথা হয়েছে সুবর্ণার। নির্মাতার প্রয়াণ খবর শুনে বাকরুদ্ধ সুবর্ণা শোক প্রকাশ করে শুধু লিখলেন,‘১৩ তারিখ রাতেও কথা হলো.. বুঝিনি এটাই শেষ বার..!’

প্রিয় নির্মাতাকে হারিয়ে সুবর্ণা আরও লেখেন,“ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।”

বাংলা সিনেমার ইতিহাস লেখা হলে যেসব সিনেমার নাম সবার আগে প্রাধান্য পাবে, তারমধ্যে অন্যতম ছবি ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। এতে জুটি বেঁধে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ।

একজন তরুণ মুক্তিযোদ্ধার বেকার জীবন ও তার অভিলাষী প্রেম নিয়ে নির্মিত হয়েছে ‘ঘুড্ডি’। চরিত্রটি সার্থক রূপায়ণ করেছেন বাস্তব মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। এই ঘুড্ডি সুবর্ণাকে জীবন নাটাইয়ে বাঁধতে গিয়েই এগিয়ে চলে আসাদের জীবন ও চলচ্চিত্রের মূল গল্প।

ছবিতে আরও আছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। তাকে অল্প সময়ের জন্য দেখা যায় আসাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। সুবর্ণার কাজিন হিসেবে আছেন তারিক আনাম খান, আসাদের বন্ধু নায়লা আজাদ নূপুর, সুবর্ণা বা ঘুড্ডির বাবা সৈয়দ হাসান ইমাম। এছাড়াও ছবিতে মাঝির চরিত্রে আছেন গোলাম মোস্তফা আর ঘুড্ডির বিশ্ববিদ্যালয়য়ের বন্ধু হিসেবে দেখা যায় শিল্পী হ্যাপি আকন্দকে।

Tags: আসাদঘুড্ডিজাকীলিড বিনোদনসালাহউদ্দীন জাকীসিনেমাসুবর্ণা মুস্তাফাসৈয়দ জাকী
Previous Post

‘মেসিদের বেশি পয়েন্ট হারানো ঠিক হবে না’

Next Post

২৮ বছর পর কবর খুঁড়ে মিলল ‘অক্ষত’ মরদেহ

Next Post
28 বছর পর কবর খুঁড়ে অক্ষত মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বছর পর কবর খুঁড়ে মিলল ‘অক্ষত’ মরদেহ

রাসেল ব্র্যান্ডের ছবি, কানে সানগ্লাস পরা, দীর্ঘ চুল ও দাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ইউটিউব থেকে উপার্জনের পথ বন্ধ হয়ে গেল রাসেল ব্র্যান্ডের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT