চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো মাঠে গোল উদযাপন করছেন, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে নাম লেখানোর পর গোলের দেখা পেতে ক্রিস্টিয়ানোর রোনালদোর অপেক্ষাটা একটু দীর্ঘই। অবশেষে তৃতীয় ম্যাচে এসে মরুর বুকে গোল পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই সৌদি প্রো লিগে হার এড়িয়েছে আল নাসের। সঙ্গে টিকে থাকলো টেবিলের শীর্ষে।

শুক্রবার প্রিন্স আবদুল্লাহ বিন জালাবি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের রাউন্ড-১৫’র ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ২-২ গোলে ম্যাচ শেষ করে আল নাসের। ম্যাচে আল ফাতেহ এগিয়ে থাকলেও রোনালদোর গোলে সমতায় ম্যাচ শেষ হয়।

এদিন শুরুটা খুব একটা ভালো হয়নি রোনালদোদের। ১২ মিনিটেই গোল হজম করতে হয় আল নাসেরকে। ডি বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো ভলিতে গোল করেন আল ফাতেহ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান টেলো।

পিছিয়ে পড়ে রোনালদোর দল মরিয়া হয়ে চেষ্টা করছিল ম্যাচে ফেরার। ২৩ মিনিটে সমতার সুযোগও এসে যায়। আল ফাতেহর জালে বল জড়ান সিআরসেভেন। তবে ভিএআর অফসাইড ঘোষণা করায় গোল বঞ্চিত হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আল নাসেরকে সমতায় ফেরানোর দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন রোনালদো। সেখানে ব্যর্থ হন তিনি। ৪২ মিনিটে টালিস্কা গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বল জালে পাঠানোর সুযোগ পান পর্তুগিজ ফরোয়ার্ড। বল ক্রসবারে লাগায় আবারও হতাশ হতে হয় তাকে।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় আল ফাতেহ। ৫৮ মিনিটে আল নাসেরের জালে বল পাঠান সোফিয়ান বেন্দেবকা। রোনালদোরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে না পারায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।

আল ফাতেহ ডিফেন্ডারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে পেনাল্টি পায় রোনালদোর দল। সৌদি প্রো লিগে গোলের খাতায় নিজের নাম লেখিয়ে দলকে সমতায় ফেরান কিংবদন্তি ফরোয়ার্ড।

‌🎥 هدف النصر
⚽️ كريستيانو رونالدو
#️⃣ #الفتح_النصر pic.twitter.com/WSxEWT4iOm

— دوري روشن السعودي (@SPL) February 3, 2023

দল ড্র করে মাঠ ছাড়লে শেষ বাঁশি বাজার আগে লাল কার্ড দেখতে হয় রোনালদোর সতীর্থ টালিস্কাকে। এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টিকে থাকলো আল নাসের। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল সংখ্যায় পিছিয়ে রোনালদোদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আল শাবাব।

Tags: আল-নাসেররোনালদোলিড স্পোর্টস
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা

Next Post

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন: আসলে কী ঘটছে?

Next Post
চীন থেকে উড়ে আসা বেলুন আকাশে, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন: আসলে কী ঘটছে?

কৃষকের মাঠে শিক্ষার্থীদের শিক্ষামূলক কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের মাঠে ‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের ৪ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT