পাখি শুধু প্রকৃতির অলঙ্কার নয়, পরম বন্ধু। পরিযায়ীসহ সব ধরনের পাখি সংরক্ষণে যত্ন নেওয়ার বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ২১তম পাখি মেলা। পরিযায়ী পাখিদের বিরক্ত না করার ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি এ বিষয়ে ধর্মীয়, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর জোর দেন আয়োজকরা।








