চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প থেকে অত্যাধুনিক রাইফেল ও বুলেট উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:32 পূর্বাহ্ন 17, জুন 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অত্যাধুনিক রাইফেল ও বুলেট উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অত্যাধুনিক ‘এম ১৬টি’ মডেলের একটি রাইফেল ও ৪৯২ পিস বুলেট উদ্ধার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন- এপিবিএন।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর অধিনায়ক শিহাব কায়সার খান। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এসপি শিহাব কায়সার খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৭,ক্যাম্প-১৮ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের এ গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগের ভেতরে অস্ত্র ও বুলেট পাওয়া যায়।

জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আইনশৃংঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, অস্ত্রটি আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী মাস্টার নবী হোসেন গ্রুপের। ধারাণা করা হচ্ছে বড় ধরনের নাশকতার জন্য অস্ত্রটি ক্যাম্পে আনা হয়েছে। একই ধরনের আরও অস্ত্র ক্যাম্পে আনা হয়েছে বলে ধারণা করছে আইনশৃংঙ্খলা বাহিনী। ‘এম ১৬টি’ রাইফেল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে বলে জানানো হয়।

রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বড় দুটি সশস্ত্র গ্রুপ কথিত আরসা ও মাস্টার নবী হোসেন গ্রুপের সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ কারণে সম্প্রতি দুটি গ্রুপই ক্যাম্পে তাদের শক্তি বৃদ্ধি করে চলছে।

গত এক সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝিসহ অন্তত ৩ জনের খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও হামলা ও পাল্টা হামলায় গুরুতর আহত হয়েছেন অনেকেই।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ক্যাম্পে যেকোন নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে তারা। অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tags: রোহিঙ্গা ক্যাম্প
Previous Post

রাশিয়ার ওপর আরও চাপ বাড়াতে জেলেনস্কির নতুন প্রস্তাব

Next Post

টেস্টে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

সিলেটে বন্যার্তদের উদ্ধার কাজে সেনাবাহিনী মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বন্যার্তদের উদ্ধারে মাঠে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT