চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 17, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটে ১৪৫ বছরের ইতিহাসে এক ইনিংসে ছয়জন ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে কেবল সাতবার। এর মধ্যে তিনবারই সেই লজ্জার সামনে পড়ল বাংলাদেশ।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ক্যারিবীয়দের বিপক্ষে ১০৩ রানে অল আউট হয় সাকিব আল হাসানের দল। টাইগার অধিনায়ক নিজে ৫১ রানের ইনিংস খেললেও বাকিদের কাছ থেকে পাননি সমর্থন। ছয়জন ব্যাটার কোনো রান না করেই ড্রেসিং রুমে ফেরেন।

১৯৮০ সালে করাচি টেস্ট এক ইনিংসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার সাক্ষী হয়। পাকিস্তান প্রথমবার এই লজ্জার রেকর্ড গড়ে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ১২৮ রানে অলআউট হলেও তারা ম্যাচটি ড্র করতে পেরেছিল।

১৯৯৬ সালে আহমেদাবাদ টেস্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। দলটির ছয় ব্যাটারই করতে পারেনি কোনো রান।

তৃতীয়বার এমন লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। ২০০২ সালে ঢাকা টেস্টে ইনিংস ও ৩১০ রানে হারে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮০ রান থেকে ব্যাটিং ধসের মুখে পড়ে ৮৭ রানে অলআউট হয়, শূন্য রানে ফেরেন ৬ ব্যাটার।

এরপর ২০১৪ সালে ম্যানচেস্টার টেস্টে আগে ব্যাট করতে নামা ভারতের ৬ ব্যাটার শূন্য রানে আউট হন। অলআউট হওয়ার আগে সফরকারীরা করেছিল ১৫২ রান। ইনিংস ও ৫৪ রানে হারে টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারত ৩-১ ব্যবধানে হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি।

২০১৮ সালে দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ১৬ রানে হারে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৯০ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়েছিল কিউইরা। তখন দলটির ৬ ব্যাটার রানের মুখ দেখেননি।

ষষ্ঠ নজিরটি বেশিদিন আগের নয়। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে ক্রিজ ছাড়েন। তবু মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল স্বাগতিকরা। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল ১০ উইকেটে হারে।

এরপরই গতকাল অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাসে প্রথম দল হিসেবে পর পর দুই টেস্টে ছয় জন ব্যাটারের কোনো রান না করেই ফিরে যাওয়ার লজ্জাজনক কাণ্ড ঘটাল টাইগাররা।

কেমার রোচের বলে মাহমুদুল হাসান জয় প্রথম বলেই আউট হন। এরপর নাজমুল হোসেন শান্তর পরের ওভারে রোচের সিমিং ডেলিভারিতে কোনো রান না করেই পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন। মুমিনুল হক দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে, নুরুল হাসান সোহান শট না দিতে গিয়ে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদও রান যোগ করতে ব্যর্থ হন।

Tags: বাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

রোহিঙ্গা ক্যাম্প থেকে অত্যাধুনিক রাইফেল ও বুলেট উদ্ধার

Next Post

সিলেটে বন্যার্তদের উদ্ধারে মাঠে সেনাবাহিনী

Next Post
সিলেটে বন্যার্তদের উদ্ধার কাজে সেনাবাহিনী মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বন্যার্তদের উদ্ধারে মাঠে সেনাবাহিনী

শিক্ষা মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি পরীক্ষা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT