চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি’

বললেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে একজন ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কণ্ঠশিল্পী রবি চৌধুরী বলেছেন, “বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক সফরে ২০০৩ সালে মায়ানমার গিয়েছিলাম। এ কারণে আমাকে প্লট দেয়া হয়নি। আবেদন করলেও বাতিল করে দেয়া হয়।”

তিনি আরও বলেন, ২০০৮ সালে সরকারি প্লট পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু বিগত সরকার আমার আবেদন বাতিল করে দেয়। আমার মতো অনেক শিল্পী রয়েছে যারা রাজনৈতিক কারণে বিগত ১৭ বছর বৈষম্যের শিকার হয়েছে।

৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবি চৌধুরী এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অনেক অযোগ্য মানুষ এওয়ার্ড পেয়েছে, যারা যোগ্য না। রাজনৈতিক লবিং করে তারা এওয়ার্ড পেয়েছে। আবার যোগ্য মানুষও পেয়েছে। যেমন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার বিএনপি’র রাজনীতি করলেও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে।

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’, আয়োজন করে থাকে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিবারই সেখানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত থাকেন।

সুখবর হচ্ছে, এবার বর্হিবিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি, যেটির ভেন্যু ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শো টাইম মিউজিক এন্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।

আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬-এর ২৫তম আসর। এবারের আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ, পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম এবং শাহীন কবির ছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী , দেবাশীষ বিশ্বাস প্রমুখ। সংবাদ সম্মেলনে আয়োজন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর পক্ষে জানানো হয়, এবার ঢাকায় সিলভার জুবিলি উদযাপন করবে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। দেশের প্রায় সব তারকা এখানে উপস্থিত থাকবেন।

আয়োজনের মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেয়া।

আলমগীর খান আলম বলেন, ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড সিলভার জুবিলি ২০২৬ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, গর্ব এবং স্বপ্ন যেখানে পুরো জাতি একসাথে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।

Tags: ঢালিউডরবি চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

দুই দিনে ২৯ জেলার নতুন ডিসি নিয়োগ

Next Post

বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

Next Post
বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

বিসিবির জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বিসিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT