চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

ক্রিকেট সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম। গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, যেকোন ধরনের হেনস্থার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বোর্ড।

রোববার ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমিনুল ইসলাম বুলবুল। সঙ্গে ছিলেন আরও দুই পরিচালক- মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সেখানে বিসিবি সভাপতি জানান, যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েও তদন্ত করছে বিসিবি।

আমিনুল বলেন, ‘যেহেতু ২০২১-২২ এর ঘটনা ছিল, এবং আমরা যতদূর জানি ২০২১-২২ সালে এটা শেষ হয়ে গিয়েছিল আর আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে। ক্রিকেট বোর্ডে লিখিত কিছু বা মৌখিক কোন অভিযোগ আসেনি। তারপরও আমরা ব্যাপারগুলো দেখছি। অনেক কিছুই তো দেখছি, তবে তারপরও কেউ যদি অভিযোগ করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা মৌখিকভাবেও আসতে পারে। তখন বোর্ড ব্যপারটা আরো গুরুত্ব দিয়ে দেখবে কারণ খবরে তো অনেক কিছুই থাকে। আমরা বলছি না কোনটা অসত্য আর কোনটা সত্য। জাহানারার যে অভিযোগ সেটা লিখিত এসেছিল ২০২১ সালে। সেটা খুব সম্ভবত ২০২১ সালেই সমাধান হয়ে গিয়েছিল। নতুন করে যেটা এসেছে (অভিযোগ), সেটা আমাদের কাছে কিছু আসেনি এখনো।’

তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়ে আমিনুল বলেন, ‘ভিডিও সাক্ষাৎকারটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করি। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে এবং যেভাবে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে তারা একটা পূর্ণ রিপোর্ট এবং সুপারিশ জমা দেবেন।’

‘বিসিবিতে জমা দেয়ার পর এনএসসিতে দেবে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে কীভাবে কী করা হবে। কমিটির সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ। তারা ভালোভাবেই বিচার-বিবেচনা করবেন। তাদের কাজের ক্ষেত্রে শুধু জাহানারা আলমের ঘটনাটাই নয়, এই ধরনের আরও যত অভিযোগ আছে সবগুলোই তারা খুঁজে বের করার চেষ্টা করবেন।’- যোগ করেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতির কাছে জানতে জানতে চাওয়া হয়, জাহানারা আলম এবং নারী ক্রিকেটারদের যৌন হয়রানির মতো অভিযোগে বোর্ডের অবস্থান কী? এমন ঘৃণ্য আচরণকারী ও কথাবার্তা বলা কেউ যদি বোর্ডের লোক কিংবা অন্য কেউ হন, তাহলে বিসিবি কী করবে?

আমিনুল ইসলাম বুলবুল এক কথায় উত্তর দেন, ‘জিরো টলারেন্স।’

পাশে থাকা বিসিবির আরেক পরিচালক শাহনিয়ান তানিম বিষয়টি আরও পরিস্কার করে বলেন, ‘পরিচালক হোক বা কর্মকর্তা, আমাদের তদন্ত কমিটি আছে তারা সিদ্ধান্ত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে আমরা বোর্ড এখন তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা কিন্তু বোর্ড, সভাপতি কিংবা কোনো পরিচালক কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখি না। তদন্ত কমিটি যদি চারজন কর্মকর্তাকে ওএসডি করতে বলে তাহলে আমরা চারজনকে ওএসডি করবো।’

‘তদন্ত কমিটি কিন্তু পরিচালককে নিয়েও তদন্ত করবে। কাউকে ছেড়ে তদন্ত করবে না। যদি আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ উঠত তাহলে আমাকে নিয়েও তাদের তদন্ত করতে হতো। তদন্তের প্রয়োজনে যদি তারা আমাকে সরিয়ে দিতে বলে তাহলে আমাকে সরিয়ে দিতে হবে। যেই অভিযোগটা এসেছে সেটা যদি সত্যি হয় তাহলে সহ্য করা হবে না।’-যোগ করেন তিনি।

বিসিবির গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটিতে আছেন পরিচালক রুবাব দৌলা। বিসিবির একজন পরিচালক কমিটিতে থাকায় তদন্ত কোনোভাবে প্রভাবিত হতে পারে কিনা, এমন প্রশ্নও উঠেছে। জবাবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করবে।

বলেছেন, ‘বিসিবি’র পক্ষ থেকে একজন পরিচালককে তদন্ত কমিটিতে রাখা হয়েছে বোর্ডের সঙ্গে সমন্বয়ের জন্য, বিসিবি কি ভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য এবং তিনি নারী হবেন এটা শ্রেয়তর বিকল্প। তাই রুবাবা দৌলাকে রাখা হয়েছে। কাউকে ওএসডি বা বরখাস্ত করা হয়েছে এমন কিছু ঘটেনি, তদন্তের সময় তদন্তকে প্রভাবিত করতে পারেন এমন কেউ ঐ বিভাগে কর্মরত থাকলে তখন তাকে বদলী বা সাময়িকভাবে ছুটিতে পাঠানো যেতে পারে, এমনটা এখন পর্যন্ত কিছু হয়নি।’

‘তিন সদস্যের তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করবে। ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের একটা কপি বিসিবিতে, এবং একটা জাতীয় ক্রীড়া পরিষদেও জমা দেওয়া হবে। তার ভিত্তিতেই পরের সিদ্ধান্তগুলো নেবে বোর্ড।’- যোগ করেন তিনি।

Tags: আমজাদআমিনুলজাহানারাবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

Next Post

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

Next Post
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

মেসি গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ইউরোপে ফিরছেন মেসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT