চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রাইম পেট্রোল দেখে’ প্রকাশ্য দিবালোকে ডাকাতি, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
10:03 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
পুলিশের সঙ্গে আটক ৩ শিক্ষার্থী, ডাকাতি ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা শহরে শিক্ষিত যুবকদের একটি চক্র প্রকাশ্য দিবালোকে একটি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতি করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে গেছে। ডাকাতির রহস্য উদঘাটন করে পুলিশ এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা সবাই মেধাবী। এদের কেউ পড়ছেন বিশ্ববিদ্যালয়ে, কেউ কলেজে, আবার কেউবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এসব মেধাবী শিক্ষার্থীরাই টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে অভিনব কায়দায় ডাকাতি বা ছিনতাইয়ের মত অপরাধে নেমেছেন।

সম্প্রতি এই শিক্ষিত যুবকদের একটি চক্র পাবনা শহরে প্রকাশ্য দিনের বেলায় দু’টি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতির পরিকল্পনা করে। এরমধ্যে এক বাড়িতে দিনের বেলায় ডাকাতি করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায় তারা। কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে হাজির করে পাবনা পুলিশ।

গ্রেপ্তার তিন শিক্ষার্থী হলো- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিখন হাসান (২৪), পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২) এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং-এ অধ্যয়নরত পাবনা সদর উপজেলার মো. আবুল বাশার (২১)।

পাবিপ্রবি প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষার্থী লিখন হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গ্রেপ্তার তিন যুবক ভালো বংশের ছেলে। এদের কারও বাবা-মা শিক্ষক এবং কারও বাবা-মা ব্যবসা করেন। পরিবারের সবাই শিক্ষিত। এরাও কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। কিন্তু শুধুমাত্র টিভিতে ক্রাইম পেট্রোল বা এ ধরনের শো দেখেই তাদের নৈতিক অবক্ষয় হয়। তারা অভিনব কায়দায় এইসব অপরাধ করার কৌশল রপ্ত করেন। এরা সবাই অত্যন্ত বুদ্ধিমান ও আইটি বিষয়ে অভিজ্ঞ। এ বছরে তারা কয়েকটি বাসা বাড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোচিং টিচারসহ নানা ভদ্র পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির পরিকল্পনা করে।

এরমধ্যে গত ১০ জানুয়ারি মেডিকেল রিপ্রেজেন্টটিভ পরিচয় দিয়ে পাবনার মধ্য শহরের একটি বাসায় ঢুকার চেষ্টা করে তারা। এসময় বাড়ির লোকজনের সন্দেহ হলে যুবকদের ভিডিও ধারণ করতে যান। এ অবস্থায় ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। পরদিন ১১ জানুয়ারি দুপুরে পাবনা শহরের জুবিলী ট্যাঙ্কপাড়ার বড় বাজার এলাকায় এক বাড়িতে কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। এরপর তারা ওই বাড়ির গৃহবধুর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এমন ঘটনায় ডাকাতির রহস্য উৎঘাটনে মাঠে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারা প্রাথমিক জ্ঞিাসাবাদে অপরাধ স্বীকার করেছে। পরে তাদের কাছ থেকে ডাকাতির নগদ ৩১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

পাবিপ্রবি’র প্রক্টর কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে লিখন তাদের শিক্ষার্থী। তবে সে ক্যাম্পাসে নয়, বাইরে থাকে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: পাবনা
Previous Post

‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’ চালুর বিষয়টি বাংলাদেশ ব্যাংকে প্রক্রিয়াধীন

Next Post

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানি-নাতনিসহ নিহত ৩

Next Post
বাসের ধাক্কায় নারী নিহতের ছবি, দুর্ঘটনা স্থান চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানি-নাতনিসহ নিহত ৩

বাংলাদেশের বিজ্ঞান গবেষণাগারে গবেষকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপ্টার সাথে কাজ করতে চায় বিশ্বখ্যাত ইমপেরিয়াল কলেজ লন্ডন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT