চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নানি-নাতনিসহ নিহত ৩

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
10:11 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
বাসের ধাক্কায় নারী নিহতের ছবি, দুর্ঘটনা স্থান চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নানি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৫টায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী বাছিরন (৫০)উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী। বাছিরনের নাতনী নুসরাত (৭)উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে বাবুল মিয়ার মেয়ে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক বাবুল মিয়াকে (৩০) আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি ট্রাক লাকড়ি বোঝাই করে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের বেতঝুড়ি থেকে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে ধরে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বদনীভাঙ্গা চুক্কাবাড়ি নামক জায়গায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা বাছিরন, নুসরাত ও বাবুল মিয়া ছিটকে সড়কে পড়ে যায়। এতে বাছিরন ঘটনাস্থলে ও নুসরাত হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাবুল মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Tags: ট্রাক মোটরসাইকেল সংঘর্ষসড়ক দুর্ঘটনা
Previous Post

‘ক্রাইম পেট্রোল দেখে’ প্রকাশ্য দিবালোকে ডাকাতি, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

Next Post

ইনসেপ্টার সাথে কাজ করতে চায় বিশ্বখ্যাত ইমপেরিয়াল কলেজ লন্ডন

Next Post
বাংলাদেশের বিজ্ঞান গবেষণাগারে গবেষকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপ্টার সাথে কাজ করতে চায় বিশ্বখ্যাত ইমপেরিয়াল কলেজ লন্ডন

হাবিবুল বাশার ও ক্রিকেটার ছবি, বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও কিছু পারফরম্যান্স আশা করছি: হাবিবুল বাশার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT