চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব ছাড়লেন ধোনি, নতুন অধিনায়ক পেলেন মোস্তাফিজরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 21, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ধোনি নতুন অধিনায়ক মোস্তাফিজের হাতে ট্রফি তুলে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহেন্দ্র সিং ধোনি আইপিএলে সাফল্যের চূড়ায় উঠেছে চেন্নাই সুপার কিংস। আসন্ন আসরে আর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে থাকছেন না টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক। এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে মোস্তাফিজদের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াদ।

শুক্রবার পর্দা উঠবে এবারের আইপিএলের। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে চেন্নাই। তার আগের দিন নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াদের কাছে হস্তান্তর করেছেন। ২০১৯ সাল থেকে ঋতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই।’

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চেন্নাইয়ের নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। মাঝে ২০২২ আসরে টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে সেবার হারিয়ে ফেলে চেন্নাই। মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে ফের নেতৃত্বে আসেন ধোনি। ওই আসরে ভালো করতে পারেনি চেন্নাই ১৪ ম্যাচে ৪টি জিতে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা।

গত আসরে ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা ঘরে তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যা যৌথভাবে শিরোপা জয়ে সর্বোচ্চ। সমান সংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। এছাড়া ধোনির হাত ধরে দলটি রানার্সআপও হয়েছে পাঁচ বার (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯)।

সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত চেন্নাইয়ের খেলা ২৪৯ ম্যাচের ২৩৫টিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। তার নেতৃত্বে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টির শিরোপাও জিতেছে দলটি। ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকাকালীন রাইজিং পুনে সুপারজায়ান্টসের ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। সব মিলিয়ে আইপিএলে একমাত্র অধিনায়ক হিসেবে ২২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এমনকি সবচেয়ে বেশি ১৩৩ ম্যাচ জিতেছেন তিনি।

অন্যদিকে ২০২০ সালে চেন্নাইয়ে যোগ দেয়া ঋতুরাজ ২০২১ আসরে দুর্দান্ত পারফর্ম করেন। এক সেঞ্চুরি ও ৪ ফিফটিতে আসরের সর্বোচ্চ ৬৩৫ রান করে চেন্নাইয়ের শিরোপা জয়ে রাখেন সবচেয়ে বড় অবদান। দুই আসর পর চেন্নাইয়ের দায়িত্ব পেলেন ২৩ বর্ষী ক্রিকেটার।

চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত ৫২ ম্যাচ খেলেছেন ঋতুরাজ। ৩৯.০৬ গড়ে ১৩৫.৫২ স্ট্রাইক রেটে ১৭৯৭ রান করেছেন। এক সেঞ্চুরির পাশে রয়েছেন ১৪টি ফিফটি।

Tags: আইপিএল ২০২৪ঋতুরাজচেন্নাইধোনিমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

কারামুক্ত হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

Next Post

৪১তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেলেন যারা

Next Post
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেলেন যারা

দুই নায়িকা বিবাদে জড়ালেন, নেপথ্যে ভিডিও বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাদে জড়ালেন দুই নায়িকা, নেপথ্যে যে ভিডিও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT