চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাদে জড়ালেন দুই নায়িকা, নেপথ্যে যে ভিডিও!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 21, মার্চ 2024
in বিনোদন
A A
দুই নায়িকা বিবাদে জড়ালেন, নেপথ্যে ভিডিও বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের ৫ম জন্মদিন। এই বিশেষ দিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে জন্মদিনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন বুবলী! যে ভিডিও নিয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম!

বুবলীর শেয়ার করা ভিডিও ক্লিপটি প্রায় সাড়ে ৫ মিনিটের। যেখানে তিনি একমাত্র ছেলেকে নিয়ে নিজের একান্ত আবেগঘন কিছু অনুভূতির কথা বলেছেন কাব্যিক ঢঙে!

মা ও সন্তানের মায়ার কথা তুলে ধরে সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, “২১ মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা। আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে। এই সেই সেরা সময়। যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছো বাবা। মা হিসেবে আমার নতুন জন্ম। তোমার নানুমা সব সময় একটা কথা বলতেন, মা হলে বুঝবি কেন আগলে রাখি। আমি এখন সত্যিই বুঝি মা শব্দের মানে।”

বীরের জন্মদিনে সেই ভিডিওতে করোনা মহামারির সময়ে ভিনদেশে সন্তানকে নিয়ে কীভাবে কাটিয়েছেন, মা হিসেবে একা চলার কঠিন বাস্তবতার কথাও উঠে এসেছে বুবলীর কণ্ঠে। বুধবার মাঝরাতে ছেলেকে নিয়ে পোস্ট করা বুবলীর সেই ভিডিওটি প্রশংসাও পাচ্ছছিলো বেশ! কিন্তু সেই সময়েই নতুন বিতর্ক উস্কে দিলেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমনি।

নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

স্ট্যাটাসে বুবলীর নাম না নিলেও পরীর খোঁচাটি যে বুবলীকে উদ্দেশ্য করেই, মুহূর্তেই নেটিজেনরা তা বের করে ফেলেন। তারজন্য খুব একটা অতীত খুঁড়তে হয়নি। গেল বছর আগস্টে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিনে পরী ভিডিও আকারে একটি খোলা চিঠি প্রকাশ করেছিলেন। ছেলের জন্য সেই ভিডিওতে আবেগমাখা কণ্ঠে নিজের মনের সব কথা প্রকাশ করেছিলেন পরীমনি। সেই ভিডিওর কথা, মিউজিক, ভয়েস টোনের সাথেই হুবুহু মিল খুঁজে পেয়েছেন বুধবার মধ্যরাতে প্রকাশ করা বুবলীর সেই ভিডিও ক্লিপটির! আর তখনই সরব হন পরী ও তার অনুসারীরা!

যদিও পরীর ওই স্ট্যাটাসের পর আত্মপক্ষ সমর্থন করে ভিডিওর নিচে দীর্ঘ মন্তব্য পোস্ট করেন বুবলী।

সেখানে পরীর উদ্দেশ্যমূলক স্ট্যাটাসের উত্তর বুবলী দিয়েছেন এভাবে,“পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই-একজন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবনসংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয় না…।”

বুবলীর এমন মন্তব্যের পর আবারও পাল্টা স্ট্যাটাস দেন পরীমনি। লিখেন, “হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোল-তাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিউর।”

দুই নায়িকার এমন উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য আর পাল্টা স্ট্যাটাসে নেটিজেনরাও নিয়েছেন পক্ষ বিপক্ষ। সংবাদমাধ্যমও দুই নায়িকার এমন কাদা ছোড়াছুড়ির নাম দিয়েছে ‘ভার্চুয়াল যুদ্ধ’! দেখা যাক, শেষ পর্যন্ত অন্তর্জালের এই যুদ্ধ কোথায় গড়ায়!

বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুবলীর যে ভিডিওটি আলোচনায়:

Tags: জন্মদিনপদ্মপরীমনিবীরবুবলীভিডিওরাজ্যলিড বিনোদনশেহজাদ বীরসিনেমা
Previous Post

৪১তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেলেন যারা

Next Post

বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও ভারতের প্রতিনিধি সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বয়লার বিস্ফোরণে নিহতের পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT