চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শব্দদূষণের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
Man experiencing chest pain while driving, highlighting heart health risks. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র যানজট এবং শব্দদূষণের সঙ্গে হার্ট অ্যাটাক এবং হার্ট সংক্রান্ত অন্যান্য রোগের যোগ রয়েছে। শুধু তা-ই নয়, রাস্তার সিগন্যাল কিংবা যানজটে আটকে থাকা গাড়ির আওয়াজে উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যেতে পারে।

সাম্প্রতিক একটি গবেষণা এ বিষয়টি উঠে এসেছে।

দিন দিন বাড়তে থাকা হার্ট অ্যাটাক এবং সে সংক্রান্ত রোগের জটিলতা নিয়ে গবেষণা করতে শুরু করেছিল বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। সেই গবেষণা থেকেই জানা যায়, যানবাহনের শব্দের সঙ্গে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে। পাশাপাশি গবেষকেরা জানিয়েছেন, এই শব্দদূষণের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বাড়লে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ৩.২ শতাংশ করে বাড়তে থাকে। ভয়ঙ্কর এই আওয়াজ অনিদ্রাজনিত সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। এ ছাড়া স্ট্রেস হরমোন, অর্থাৎ কর্টিজ়লের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। যা পরবর্তীকালে প্রদাহজনিত রোগে আক্রান্ত হওয়া আশঙ্কা বাড়িয়ে তোলে।

হার্টের রোগে আক্রান্ত হওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। তবে তার মধ্যে অন্যতম হল যানবাহনের আওয়াজ। তেমনটাই জানিয়েছেন গবেষণা প্রধান এবং জার্মানির ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের অধ্যাপক মি থমাস মানজ়ল।

তার ভাষায়, ‘আমাদের গবেষণায় এ কথা প্রমাণিত। শুধু তো হার্ট অ্যাটাক নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরে নানা কার্যকলাপ। অনিদ্রা থেকে ডায়াবিটিসের উপরেও প্রভাব পড়তে পারে।’

তবে এই গবেষণা থেকে একটি ভাল দিকও জানতে পারা গিয়েছে। গবেষকেরা জানিয়েছেন, যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ ৩ থেকে ৬ ডেসিবল পর্যন্ত কম হতে পারে, যদি রাস্তা তৈরির সময়ে ‘অ্যাসফাল্ট’ নামক রাসায়নিকটি ব্যবহার করা হয়।

Tags: উচ্চ রক্তচাপশব্দদূষণ
Previous Post

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো কিশোর

Next Post

গরমের দিনে যেভাবে অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন

Next Post
তৈলাক্ত ত্বক নিয়ে চিন্তিত নারী, গরমে ত্বক পরিষ্কার করার উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমের দিনে যেভাবে অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন

অসহায় শিশুসহ বহু মানুষ ভিড় করে মরদেহের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই বছরেরে শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT