চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই বছরেরে শিশুর মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
8:00 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in কুড়িগ্রাম, জনপদ
A A
অসহায় শিশুসহ বহু মানুষ ভিড় করে মরদেহের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছরের কন্যা শিশু দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায়।

মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে ওই ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির থাকার ঘর থেকে তাদের একমাত্র কন্যা সন্তানের মাথা বিছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের ভিতর দেহ থেকে মাথা বিছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় মরদেহের পাশে একটি তরকারি কাটা রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুলালীর মা শাবনুর জানায়, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাহিরে শিকল আটকানো ঘরের দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।

তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে আমি আমার জীবন শেষ করে দিবো।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

গরমের দিনে যেভাবে অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন

Next Post

মুক্তিযুদ্ধের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পুস্তক ও বইয়ের সারি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দেউলিয়া ও বুদ্ধিজীবী এক হয়ে দেশের বিরুদ্ধে গীবত করছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT