চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরজি কর: নির্যাতিতার বাবা-মা’র কথায় চিকিৎসকদের অনশন প্রত্যাহার 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চিকিৎসকদের অনশন প্রত্যাহার নিয়ে আলোচনা করছে পরিবার ও চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে অনশন কর্মসূচি দেন জুনিয়র চিকিৎসকেরা। অবশেষে নির্যাতিতার বাবা-মা’র কথায় ১৭ দিন পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন কলকাতার আন্দোলনরত চিকিৎসকেরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একইসাথে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) যে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে আন্দোলন চালিয়ে যাবার কথাও জানিয়েছেন চিকিৎসকেরা।

গতকাল রাতে রাজ্য সচিবালয় নবান্নের সভাকক্ষে ১০ দফা দাবি আদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত চিকিৎসকেরা। বৈঠক শেষে ধর্মতলায় অনশনমঞ্চে ফিরে এসে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এসময় চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, আমাদের মঞ্চে আরজি কর হাসপাতালে নির্যাতিত তরুণী চিকিৎসকের বাবা ও মা এসেছেন। কাকু-কাকিমা এসেছেন। তারা আমাদের আমরণ অনশন তুলে নিতে বলেছেন। সাধারণ মানুষও বলেছেন যেন অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। সরকারি অনুরোধে নয়, কাকু-কাকিমা ও সাধারণ মানুষের কথা ভেবেই আমরা অনশন প্রত্যাহার করে নিলাম।

এর আগে, পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি শুরু হয় ৫ অক্টোবর। সব মিলিয়ে ১৪ জন চিকিৎসক অনশনে বসেন। অসুস্থ হলে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

Tags: অনশনআরজি কর
Previous Post

পলিটেকনিক শিক্ষকদের ‘অধিদপ্তর ব্লকেড’ কর্মসূচি

Next Post

জামায়াতের নিবন্ধন: খারিজ আপিল পুনরুজ্জীবিত করলেন সর্বোচ্চ আদালত

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের নিবন্ধন: খারিজ আপিল পুনরুজ্জীবিত করলেন সর্বোচ্চ আদালত

ব্যাংকনোটের গুচ্ছ, অর্থের বিনিময় প্রক্রিয়া দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫৫৩ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT