চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলিটেকনিক শিক্ষকদের ‘অধিদপ্তর ব্লকেড’ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in শিক্ষা
A A
পলিটেকনিক শিক্ষকদের 'অধিদপ্তর ব্লকেড' কর্মসূচি, শিক্ষার্থীদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি রাজস্বখাতে স্থানান্তর, ৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন, অবস্থান ও মহাপরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন প্রকল্পে নিয়োগ ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে ‘অধিদপ্তর ব্লকেড’ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট- স্টেপ প্রকল্পে নিয়োগ পাওয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা।

তারা বলছেন, প্রায় ৫১ মাস ধরে অন্তত ৭৩৮ জন শিক্ষক বেতন পাচ্ছেন না। এছাড়া, তাদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও সেই উদ্যোগে গতি নেই। সরকারি সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা।

দাবি আদায়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষ ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষকরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আজিজ তাহের খান জানিয়েছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন তিনি।

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষকরা। ২০১১ সালে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯-২০ অর্থবছরে বাজেট বরাদ্দও দেয়া হয়। এরপরও ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা বন্ধ রয়েছে।

Tags: কর্মসূচিপলিটেকনিক ইনস্টিটিউটশিক্ষক
Previous Post

প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’

Next Post

আরজি কর: নির্যাতিতার বাবা-মা’র কথায় চিকিৎসকদের অনশন প্রত্যাহার 

Next Post
চিকিৎসকদের অনশন প্রত্যাহার নিয়ে আলোচনা করছে পরিবার ও চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরজি কর: নির্যাতিতার বাবা-মা'র কথায় চিকিৎসকদের অনশন প্রত্যাহার 

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের নিবন্ধন: খারিজ আপিল পুনরুজ্জীবিত করলেন সর্বোচ্চ আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT