চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতে ফুঁসছেন তারকারাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 10, আগস্ট 2024
in বিনোদন
A A
নারীরা মানবাধিকার ও নিরাপত্তার জন্য রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল আর জি কর থেকে উদ্ধার হয়েছে নারী চিকিৎসকের মরদেহ। শুক্রবার (৯ আগস্ট) ইমার্জেন্সি বিভাগের চারতলা থেকে দেহটি উদ্ধার করা হয়েছে।

এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। সেই সঙ্গে নারী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিকেল কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ। যেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পুরো কলকাতাবাসীর পাশাপাশি একাধিক অভিনেতা ও পরিচালকরা।

বিচার চেয়ে নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখার্জী। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবী চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জির।

‘আর জি কর মেডিকেল কলেজ, বিচার চাই’ লেখা পোস্ট শেয়ার করলেন সংগীতশিল্পী অনুপম রায়, ক্যাপশনে লিখলেন, ‘বিচার কি কোনদিন পাওয়া যাবে’? একই পোস্ট করেন প্রস্মিতা পাল, রূপাঞ্জনা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ।

প্রিয়া চক্রবর্তী তার পোস্টে লেখেন, ‘লড়াই চাই, বিচার চাই’। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী লেখেন, ‘ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’

অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন, ‘ধর্ষণ ও হত্যা, আত্মহত্যা নয়। কেন এই ঢেকে রাখার প্রবণতা? অপরাধীর শাস্তি এবং আজীবন জেল হওয়া উচিত এবং নিহতের পরিবারকে বিচার পাইয়ে দেওয়া উচিত।’

অভিনেতা কিঞ্জল নন্দ পেশায় একজন চিকিৎসকও। তিনি ও গতকাল সন্ধ্যা থেকেই একের পর এক পোস্টে কখনও মোমবাতি মিছিলে ডাক দিচ্ছেন, কখনও সকলকে পাশে দাঁড়ানোর আবেদন করছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও আরও অনেকেই এই ঘটনায় সরব হয়েছেন।

এদিকে এই ঘটনায় ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। খুনই যে করা হয়েছে আরজি করে হাসপাতালের ওই নারী চিকিৎসককে তার প্রমাণ ও মিলেছে। মৃত চিকিৎসকের নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন মিলেছে।

এছাড়াও শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। দুই পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রক্ত ও চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও হয়েছে রক্তপাত। ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে এমন নির্যাতনের প্রমাণ মিলেছে।- এপিবি আনন্দ

Tags: প্রিয়া চক্রবর্তীশ্রীলেখা মিত্রসৃজিত মুখার্জিস্বস্তিকা মুখার্জি
Previous Post

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Next Post

৪ দফা দাবিতে সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভ

Next Post
সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভের ছবি, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দফা দাবিতে সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভ

আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ নতুন ক্রীড়া উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT