চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ দফা দাবিতে সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:03 অপরাহ্ন 10, আগস্ট 2024
in জনপদ, দিনাজপুর
A A
সনাতনী নাগরিকদের গণ-অবস্থান ও বিক্ষোভের ছবি, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হিন্দু মা-বোন-ভাইদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে দিনাজপুরে গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক।

আজ শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড নিয়ে ২ ঘণ্টাব্যাপি এই গণ-অবস্থান কর্মসূচি’তে সনাতনী ধর্মাবলম্বী অসংখ্য শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ অংশ নেন। এসময় বিভিন্ন দাবি নিয়ে তারা শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে প্রেসক্লাব সম্মুখে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়। এসময় সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ণ ও বাস্তবায়ন, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করাসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।

“বৈষম্যমুক্ত বাংলাদেশ, স্বস্তিতে বাঁচতে চাই” -এই শ্লোগানকে সামনে রেখে উত্তাল সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের জনগণের পক্ষে বক্তব্য রাখেন, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, হিন্দু নেতা ডিসি রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ-দিনাজপুরের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদ-জেলা সাধারণ সম্পাদক রতন সিংহ সুনীল চক্রবর্তী, জাতীয় পার্টি জেলা সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, কবি জলিল আহম্মেদ, নিখিল চন্দ্র রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্য ঘোষ, সনদ চক্রবর্তী লিটু, প্রফেসর ড. বিকাশ, তপু রায়, মিনতি দাস, মল্লিকা দাস, জয়ন্ত মিশ্র, সঞ্জিত কুমার রায়, গৌরঙ্গ রায়সহ অন্যরা।

এছাড়াও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, আমরা এই স্বাধীনতা দেখতে চাইনা, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলে আমাদের অন্যত্র পাঠিয়ে দিন। আমাদের এই জুলুম, নির্যাতন, হত্যা থেকে রেহাই দিন। আমরাও এদেশের নাগরিক। আমাদেরও অধিকার আছে বাঁচার। শান্তিতে বসবাস করার।

বক্তারা বলেন, এদেশ আমাদের। ১৯৭১ সালে সকল সম্প্রদায়ের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে এদেশ স্বাধীন করেছি। অথচ দেশে ৫৪ বছর ধরে যে কোনো ইস্যুতে হিন্দুদের জানমালের ওপর আঘাত করা হয়েছে এবং নারীদের ওপর নির্যাতন-অত্যাচারসহ হিন্দুদের সম্পত্তি ও মালামাল লুট করা হয়েছে। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তা নেই কেন? কিছু হলেই আমাদের মন্দির ভাংচুর করা হয় কেন? হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে আগুন লাগায় কারা? আমরা জানতে চাই।

বক্তারা আরও বলেন, আজ বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় ঘোষণা দিয়ে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমরা রাজপথে নেমেছি। যতক্ষন পর্যন্ত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

Tags: বিক্ষোভ
Previous Post

কলকাতায় নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতে ফুঁসছেন তারকারাও

Next Post

বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ নতুন ক্রীড়া উপদেষ্টার

Next Post
আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ নতুন ক্রীড়া উপদেষ্টার

এনসিটিবির লোগো সহ শিক্ষাক্রমের জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও স্থগিত করা হয়নি নতুন শিক্ষাক্রম: এনসিটিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT