বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। দু’তিনটি কোম্পানি ছাড়া মিলছে না ভোজ্যতেল। ডিলারদের অভিযোগ, পুরোনো চাহিদাপত্র অনুযায়ী তেল সরবরাহ করছে না অধিকাংশ কোম্পানি। নতুন চাহিদাপত্রও নিচ্ছে না অনেকে। দাম বাড়াতেই বড় তেল কোম্পানিগুলো এমন কারসাজি করছে বলে মন্তব্য করেছেন খুচরা ব্যবসায়ীরা।








