চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্তব্য থামিয়ে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন সৈয়দ জামিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বিনোদন
A A
সৈয়দ জামিল শিল্পকলা থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠান ছিলো। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সেই অনুষ্ঠানে ভরা মজলিশে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সৈয়দ জামিল। এসময় পদত্যাগের প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। বক্তব্য থামিয়ে মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে এসময় পদত্যাগপত্র তুলে দেন এই নাট্যব্যক্তিত্ব।

এসময়ের একটি ভিডিওতে সৈয়দ জামিলকে বলতে দেখা যায়, “এখানে কাজ করতে পদে পদে বাধা। আমলাতন্ত্রের পেছনে দশবার ফোন করে টাকা আদায় করা সম্ভব না, এটা আমার ব্যক্তিগত কাজ নয়, শিল্পকলার জন্য কাজ।”

পদত্যাগ বিষয়ে সৈয়দ জামিল বলেন,“পদত্যাগের বিষয়টি একেবারে সুচিন্তিত ভাবনা আমার। গতকাল বিকেল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ভেবে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।”

বক্তব্যে বেশকিছু অভিযোগের কথা বললেও পদত্যাগ পত্রতে সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর শুধু ‘ইস্তফা’-ই চেয়েছেন, কেন তিনি ইস্তফা চাইছেন, এ বিষয়ে পদত্যাগ পত্রে কিছু উল্লেখ করেননি।

তবে মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই। শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত কেউ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানা গেছে। মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান গণমাধ্যমকে জামিল আহমেদের পদত্যাগের কথা শুনলেও, কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

Tags: পদত্যাগলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিলসৈয়দ জামিল আহমেদ
Previous Post

অপারেশন ডেভিল হান্টে ৬১৮ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৪০৪

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

Next Post
বাটলার ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT