চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ছাত্রীসংস্থার সর্বস্তরের দায়িত্বশীলাদের নিজেদের কাজ বুঝে নিয়ে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সব ধরনের পরিস্থিতিতে আল্লাহর উপরই ভরসা করতে হবে। আমরা যত বেশি তাওয়াক্কুল করব, তত বেশি আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর উপর ভরসা না করে পারিপার্শ্বিক অন্য কিছুর উপর নির্ভর করা চিন্তার ত্রুটি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা মহানগরী অঞ্চলের সদস্যসহ থানা দায়িত্বশীলাদের এক শিক্ষা শিবির আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত উপরোক্ত কথা বলেন।

শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়শা সিদ্দিকা পারভিন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার।

আমীরে জামায়াত ছাত্রীদের নিম্নোক্ত বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

১। দাওয়াত ইলাল্লাহঃ
মুসলিম-অমুসলিম সবার নিকট দাওয়াত পৌঁছাতে হবে। ইসলামী সমাজব্যবস্থার সুফল সবার সামনে বলিষ্ঠ যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে। অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায় দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে।

২। মৌখিক ও আমলি- এ দুইটি পদ্ধতিতে দাওয়াত দানের গরুত্ব তুলে ধরে বলেন, আমলি দাওয়াত সর্বাধিক প্রভাব বিস্তারকারীহয়। রাসূল সা. এর জীবন তার সর্বোত্তম নমুনা। এক্ষেত্রে আমাদের আচরণ সুন্দর করতে হবে। মেজাজের ভারসাম্য রক্ষা করতে হবে। যারা ইসলামের ব্যাপারে জানতে চাইবে, তাদের নিকট কুরআন সুন্নাহর আলোকে দরদী ভাষায় যুক্তি নির্ভর দাওয়াত পেশ করতে হবে।

৩। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অংশ নেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্রীদের পারিবারিক ও আর্থিক সমস্যাসহ সম্ভাব্য সকল সমস্যা সমাধানে কাজ করতে হবে।

৪। রাষ্ট্রের অসৎ নেতৃত্ব পরিবর্তনের ওপর প্রসঙ্গে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনয়নে ছাত্রীদের বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি নিজেদের শিক্ষাজীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

Tags: জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

Next Post

কক্সবাজারে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর দুই কৃষককে ছেড়েছে দুর্বৃত্তরা

Next Post

কক্সবাজারে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর দুই কৃষককে ছেড়েছে দুর্বৃত্তরা

আকাশে চাঁদ ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে শনিবার প্রথম রোজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT