চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ১৫ সংস্থা-অধিদপ্তরে শীর্ষ পদে নিয়োগ পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার একযোগে ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং একটি দপ্তরে রেজিস্ট্রার জেনারেল পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মোট ১৫ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ পদে পদায়ন করা হয়।

নতুন নিয়োগ পাওয়া দপ্তরগুলোর মধ্যে রয়েছে খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, পেটেন্ট-শিল্প নকশা ও ট্রেডমার্কস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

এছাড়া জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতেও নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের ডিজি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে মো. আসাদুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটে দেলোয়ার হোসেনকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ।

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম। আর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tags: ডিজি
Previous Post

দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার হিশামের বিচার শুরু ২৮ এপ্রিল

Next Post

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে শিক্ষকের নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT