চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে শিক্ষকের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মুনিরা মাহজাবিন মিমো নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিমো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। বাড়ি মাদারীপুরের শীবচর উপজেলার ডাইয়ারচরে

প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে একটি চিরকুটে ওই শিক্ষার্থী একজন শিক্ষকের নাম উল্লেখ করে গেছেন। তার মোবাইল ফোন থেকেও কিছু তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে তার এক ঘনিষ্ঠ বান্ধবীকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

বিভাগের চেয়ারম্যান তামান্না হক সিগমা বলেন, সে সুইসাইড করেছে। আমরা সকাল সাড়ে ৭টা-৮টার দিকে খবর পাই । তারপর বিভাগের শিক্ষকরা মিলে বাড্ডার বাসায় তাকে দেখতে যাই। পরবর্তীতে যেটা হয়েছে, আমরা তো আসলে সবটা জানিনা, যতটুকু দেখা যাচ্ছে তার মোবাইলে কিছু তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে। সেটার উপর ভিত্তি করে আমাদের একজন শিক্ষকের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে যায়। এছাড়াও তারই এক ক্লোজ বান্ধবীকেও পুলিশ নিয়ে যায়। এখন পুরোটা বিষয়টাই চলে গেছে পুলিশের আন্ডারে। তার এই আকস্মিক মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। যেটা ঘটে গেছে, সেটা জাস্টিস আমরা চাই। সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা এটার ন্যায়বিচারটা চাই।

এ বিষয়ে গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল বলেন, আমরা ওই ছাত্রীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামতের ভিত্তিতে ওই ছাত্রীর বিভাগের একজন শিক্ষককে আপাতত হেফজতে রেখেছি। প্রাথমিক তদন্ত শেষে প্রমাণ মিললে তাকে আটক করা হবে। এছাড়াও এই ঘটনায় ওই ছাত্রীর ক্লোজ একজন বন্ধুকেও আটক রাখা হয়েছে।

Tags: ঢাকা মেডিকেল কলেজমরদেহ উদ্ধার
Previous Post

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

‘ফুয়েল পাস’ ব্যবস্থার পরিধি বাড়াল সরকার

Next Post

‘ফুয়েল পাস’ ব্যবস্থার পরিধি বাড়াল সরকার

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT